kk Ballh dk ve te bs ত্য হযরত ওয়াহ্ব (রহঃ) বলেন, আল্লাহ্ পাক ‘জামাতে আদৃন্’কে সৃষ্টি করার পর তার দিকে নজর করে বললেন £ অহংকারীদের জন্য তুমি হারাম। হযরত মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আলী (রহঃ) বলেন, কারো অস্তরে কমবেশী যতটুকু অহংকার ঢুকবে, ঠিক এঁ পরিমাণে তার বুদ্ধি-বিবেক হাস পাবে। হযরত সুলাইমান আলাইহিস্ সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, এমন কি বদী আছে যার বর্তমানে নেকী নিষ্ফল হয়ে দাড়ায়? তিনি বললেন $ অহংকার। হযরত নো'মান ইবনে বশীর (রহঃ) মিষ্বরে বসে বলেছিলেন যে, শয়তানের কতগুলো জাল আছে, যদ্ৃদ্বারা সে শিকার করে এবং শিকারের কতগুলো ক্ষেত্রও আছে। তা’ হলো, আল্লাহ্-প্ৰদত্ত নে‘আমতের দরুন দম্ভ-গর্ব করা, আল্লাহ্র বান্দাদের উপর অহংকার করা, নিজেকে বড় ধারণা করা, আল্লাহ্র সম্তষ্টিবিরুদ্ধ ইচ্ছা ও প্রবৃত্তি চরিতার্থ করা। আমরা আল্লাহ্র নিকট পানাহ্ চাই, তিনি যেন ইহ-পরকালে এই মুসীবত থেকে নিরাপদ রাখেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৫ (PEG oS Jo < 3) ahi es 3 ‘যে-ব্যক্তি টাখনুর নীচে লুঙ্গী (কোর্তা, পায়জামা) টেনে চলে, আল্লাহ্ পাক তার দিকে নজর করেন না! তিনি বলেছেন, এক ব্যক্তি একটি চাদর পরিধান করে অহংকারী. ভঙ্গিতে ডান-বাম কাধের উপর দৃষ্টি ফেলে মনে মনে ফুলে উঠছিল। আল্লাহ্ পাক তাকে যমীনের ভিতর ধ্বসিয়ে দিলেন। ক্কিয়ামত পর্যন্ত সে অতল তলে ধ্বসে যেতে থাকবে। হযরত যায়দ বিন আসলাম (রহঃ) বলেন, আমি হ্যরত আবদুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর দরবারে গিয়েছিলাম। আবদুল্লাহ্ ইবনে ওয়াকিদ তার নিকট দিয়ে একটি নতুন কাপড় পরিহিত অবস্থায় কোথাও যাচ্ছিল। হযরত ইবনে উমর (রাযিঃ) বলে উঠলেন, হে প্রিয় বৎস, লুঙ্গিটা উপরে তুলে নাও। কারণ, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি $ EA Rr VTE ONL EU Se www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।