৩৭৬ যুকাশাফাতুল-ক্লুব চিবিয়ে, শানিয়ে-শানিয়ে কথনাভ্যাসী ও গরিমাকারীরা জাহান্নামী। আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ ক্িয়ামতে অহংকারীদের হাশর হবে পিপীলিকার আকৃতিতে, তারা মানুষের পদযুগলে দলিত হতে থাকবে। তাদের ক্ষুদ্রাকৃতির ফলে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকেও তাদের চাইতে বড় দেখাবে। অতঃপর তাদেরকে জাহান্নামের ‘বুলাস’ নামক বন্দীশালায় নিয়ে বন্দী করা হবে। ভয়ংকর আগুন চতুর্দিক হতে তাদেরকে ঘিরে ফেলবে। জাহানমামীদের দেহ-গলিত রক্ত-পূজ্জ তাদেরে পান করতে দেওয়া হবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন £ঃ অহংকারীরা কিয়ামত দিবসে আল্লাহ্ পাকের নিকট তুচ্ছতা ও ঘৃণ্যতার জন্য পিপীলিকার আকারে মানুষের পদপিষ্ট হবে। হযরত মুহাম্মদ বিন ওয়াছে’ (রহঃ) বলেন, একবার আমি বেলাল ইবনে আবি বুর্দার নিকট গেলাম। এবং তাকে বললাম, তোমার পিতা তার পিতার সূত্রে আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ জাহান্নামের ভিতর ‘হাবহাব’ নামক একটি ওয়াদী আছে, আল্লাহ্ পাক যতসব দম্ভ-দর্পকারীদের তাতে নিক্ষেপ করবেন। অতএব, হে বেলাল, সাবধান! তা যেন তোমার আবাস না হয়। প্রিয় নবী আর এক হাদীসে বলেছেন ঃ জাহান্নামে একটি ইমারত আছে, অহংকারীদেরকে তাতে ঢুকিয়ে পরে তার সকল দরজা বন্ধ করে দেওয়া হবে। তিনি আল্লাহ্র দরবারে দো'আ করতেন ৪ ‘আয় আল্লাহ, আমি আপনার কাছে দম্ভ-অহংকারের ফুৎকার হতে পানাহ্ চাই! তিনি আরও বলেছেন $ যার দেহ থেকে প্রাণ বিচ্ছিন্ন হয় এবং সে তিনটি দোষ_অহংকার, খণ ও আত্মসাৎ থেকে মুক্ত থাকে, সে বেহেশতে প্রবেশ করবে। হযরত আবূ বকর সিদ্দীক (রাযিঃ) বলেন, কোনও মুসলমান কোনও মুসলমানকে অবজ্ঞা করবে না। কারণ, ছোট মুসলমানও আল্লাহ্র নিকট বড় ও সম্মানীয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।