k Sdnlbdl ams di কত জঘন্য সেই বান্দা যে দশস্ভ দেখায়, বড়ত্ব ফুটায় ; সেই মহান সত্তার কথা সে মনে রাখে না যিনি মহীয়ান-গরীয়ান, সর্বোচ্চ মর্যাদাবান। কি জঘন্য সেই বান্দা যে গাফেল ও উদাসীন হয়ে আছে ; কবরস্থান ও পচন-গলনের কথা ভুলে বসে আছে। কি জঘন্য সেই বান্দা যে সীমাতিক্রম করে, অন্যায়- অবিচার করে ; নিজের শুরু এবং শেষকে ভুলে থাকে! হযরত সাবিত (রহঃ) বলেন, আমরা একটি হাদীসে জানতে পেরেছি, একদা কেউ বলছিল যে, ইয়া রাসূলাল্লাহ, অমুক ব্যক্তিটি সাংঘাতিক অহংকারী। হুযুর বললেন £ঃ তাকে কি মরতে হবে না? হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ হযরত নৃহ্ আলাইহিস্ সালাম তার মৃত্যুকালে দিচ্ছি এবং দুইটি বিষয় থেকে নিষেধ করছি। আমি তোমাদের নিষেধ করে যাই, খবরদার ! কখনো শিরক করবে না, অহৎকার করবে না। আর তোমাদেরকে নির্দেশ দিচ্ছি লা-ইলাহা হল্লাল্লাহ্ পড়ার জন্য। কারণ, সাত আসমান, সাত যমীন ও তন্মধ্যকার সবকিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা-ইলাহা ইল্লাল্লাহ-কে আর এক পাল্লায় রাখা হয়, তবে অবশ্যই, লা-ইলাহা ইল্লাল্লাহ্র পাল্লা ভারী হবে। এবৎ সাত আসমান, সাত যমীন ও তন্মধ্যকার সবকিছু দিয়ে যদি একটি বৃত্ত তৈরী হয় এবং লা-ইলাহা হইল্লাল্লাহ্কে সেই বৃত্তের উপর রাখা হয়, লা-ইলাহা ইল্লাল্লাহ্র ভারে সেই বৃত্তটি 'চর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। তোমাদেরকে আরো নির্দেশ দিচ্ছি সুবহানাল্লাহি ওয়া-বিহামদিহী পড়ার জন্য। কারণ, তা হচ্ছে পৃথিবীর প্রতিটি বস্তুর তাসববীহু এবং এরই বরকতে তারা সকলে রিযিকপ্রাপ্ত হয়। হযরত ঈসা-মাসীহ্ আলাইহিস্ সালাম বলেছেন £ আল্লাহ্ যাকে তার কিতাবের জ্ঞান দান করেছেন, অতঃপর সে দম্ভ_-অহংকারমুক্ত মৃত্যুবরণ করেছে, তাকে সুসংবাদ, মোবারকবাদ। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ জাহান্নামীরা বদ-স্বভাব, উজবক, দাম্ভিক, সম্পদ জভবূপীকার ও কৃপণ হয়, আর জান্নাতীরা হয় দুর্বল, স্বল্পমাল। প্রিয়নবী আরও বলেছেন £ঃ আখেরাতের জীবনে তোমাদের মধ্যকার উৎকৃষ্ট চরিত্রবানরাই হবে আমাদের অধিকতর নিকটবর্তী ও প্রিয়তম। এবং বকবককারী, চিবিয়ে- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।