iti Fk Saslhdk m el হযরত উমর (রহঃ)-এর সাথে কথা বলার জন্য দীড়িয়ে গেল। তিনি বললেন, কোন বয়োজ্যেষ্ঠকে মওকা দাও, বয়োজ্যেষ্ঠকে। যুবকটি বললো, হে আমীরুল- মু'মিনীন, বয়সই যদি মাপকাঠি হতো, তবে মুসলমানদের মধ্যে আপনার চেয়েও বয়োজ্যেষ্ঠ লোক মওজুদ আছে। অতঃপর হযরত উমর (রহঃ) বললেন, আচ্ছা, বল কি বলবে। যুবক বললো, আমরা কোন ‘আবেদন বহনকারী’ প্রতিনিধি নই। কারণ, আপনার করুণাদৃষ্টি আবেদনের আগেই আমাদের প্রয়োজনীয় বস্তু আমাদের দ্বারে দ্বারে পৌছে দিয়েছে। আমরা কোন ভীতি হতেও উদ্ধারপ্রার্থী নই। কারণ, আপনার ইনসাফ ও সুবিচার আমাদেরকে নিশ্চিত নিরাপত্তা দান করেছে। আমরা কেবল ‘কৃতজ্ঞতাজ্ঞাপক প্রতিনিধি’ আমরা শুধু এ অন্যেই এসেছি যে, মৌখিকভাবে আপনার প্রতি কৃতসজ্ঞতা জ্ঞাপন করেই বিদায় হবো। © PDF created by haiderdotnet@zmail.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।