৩৬৮ যুকাশাফাতুল-কুল্ব বলেছেন $ SY Cay SE ‘শোকর ঈমানের অর্ধেক !' এখানে জ্ঞাতব্য যে, শোকর ক্রলবের দ্বারাও হয়, অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারাও হয়। কল্বী শোকর মানে, নেকী ও ভালাইর সংকল্প করা এবং সেই নেক সংকল্পকে সমগ্র মাখলুক থেকে গোপন রাখা! ‘যবানী শোকর’ অর্থ, মুখের দ্বারা আল্লাহ্র নে'আমতরাশির জন্য তার কৃতজ্ঞতা ও গুণকীর্তন করা। আর ‘আঙ্গিক শোকর’ অর্থ, অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ্ প্রদত্ত নে'আমতসমূহকে তার বন্দেগী ও আনুগত্যের কাজে নিয়োজিত করা এবং খোদা-প্রদত্ত কোনও নে'আমতকে পাপ ও অন্যায়ের কর্মে না লাগানো। এমনকি, যে-কোন মুসলমানের দোষক্রটি দেখলে তা গোপন রাখা চক্ষের শোকরের অন্তর্ভুক্ত। যে-কোন মুসলমানের কোন দোষের কথা শুনতে পেলে তা গোপন রাখা কানের শোকর। এভাবে, এ কাজগুলোও আল্লাহ্র নে'আমতের শোকর বলে বিবেচিত। আর মুখের দ্বারা আল্লাহ্র প্রতি সস্তোষ ও প্রশংসা করে ‘যবানী শোকর’ আদায় করতে হয় ; শরীঅতে এরও নির্দেশ আছে। একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আজকের সকালটা কেমন কাটলো। সে বললো, ভালো। তিনি আবারো সেই কথাই জিজ্ঞাসা করলেন। সেও একই উত্তর দিলো। তৃতীয় বারের জিজ্ঞাসার জবাবে বললো, আলহামদুলিল্লাহ্, আল্লাহ্র শোকর, ভালো। তিনি বললেন, এ কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। আমাদের অতীত বুযুর্গগণ এভাবে পরস্পর কুশল বিনিময় করতেন। এতে তাদের নিয়ত থাকতো শোকরের আমল করা। ফলে, জিজ্ঞাসিত জন হতেন শোকর আদায়কারী ও বন্দেগীকারী ; সাথে সাথে তার শোকর ও বন্দেশীর ‘মাধ্যম’ হিসাবে জিসজ্ঞাসাকারীও বন্দেগী সম্পাদনকারীই হয়ে যেতেন। এ ধরনের কুশল বিনিময়ে নিছক ভাব বিনিময়ের প্রকাশ ঘটিয়ে রিয়া বা প্রদর্শন-প্রীতি তাদের উদ্দেশ্য হ’তো না। স্মর্তব্য যে, মানুষের কুশল জানতে চাইলে হয়তঃ কেউ হামদ ও শোকর প্রকাশ করবে, কেউ অভিযোগ ও আপত্তিসূচক কিছু বলবে, আর কেউবা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।