‘তাদের আখেরী কথা হবে আল্হামদু লিল্লাহি রবিবিল-আলামীন।' (ইউনুস £ ১০) শোকর সম্পর্কিত বর্ণনায় হাদীসের ভাণ্ডারও ভরপুর। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ BIE PEAS os OVE EEA lbs ‘শোকর-গুযার ভক্ষকের মর্তবা ছবরওয়ালা রোযাদারের মত!’ হযরত আতা রহঃ) এর বর্ণনা, তিনি বলেন, একবার আমি হযরত আয়েশা সিদ্দীকাহ্ রাযিয়াল্লাহু আন্হার খিদমতে হাযির হলাম। এবং বললাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার দেখা সর্বাধিক বিস্ময়কর যে-ঘটনাটা, তা আমাকে শোনান। এতদ্শ্রবণে হযরত আয়েশা (রাযিঃ) কেঁদে ফেললেন এবং বললেন, তার কোন্ বিষয়টাই এমন ছিল যা বিস্ময়কর নয়। এক রাতের ঘটনা। তিনি আমার ঘরে আসলেন। আমার বিছানায় আমার লেপে আমার সাথে শয্যা গ্রহণ করলেন। এতটা খেষে শুইলেন যে, আমার শরীরের চামড়া তার শরীর মুবারকের চামড়াকে স্পর্শ করছিল। অতঃপর তিনি বলে উঠলেন, হে আবু বকর তনয়া, আমাকে ছেড়ে দাও, আমি আমার রব্বের ইবাদতে মগ্ন হবো। হযরত আয়েশা রাযিঃ) বলেন, আমি: বললাম, আপনার সামিধ্য আমার প্রিয় বস্তু ; কিন্ত, আপনার ইচ্ছাকেই আমি প্রাধান্য দিচ্ছি। এই বলে আমি তাকে অনুমতি দিলাম। তিনি উঠে গিয়ে একটি পানির মশক নিয়ে তা থেকে উষূ করলেন। উযূতে পানি বেশী একটা লাগান নাই। অতঃপর তিনি নামাযে দাড়িয়ে গেলেন। নামাযে তিনি কাদতে লাগলেন। এমনকি, তার অশ্রুধারা প্রবাহিত হয়ে তার বুকের উপর গিয়ে পড়ছিল। অতঃপর তিনি রুকু করলেন, রুকু’তেও কাদলেন। অতঃপর সিজদায় পড়েও কাদলেন। সিজদা থেকে বসেও কাদলেন। এভাবেই নামায ও কান্না আর কান্নারত অবস্থায়ই হযরত বেলাল এসে তাকে ফজরের নামাযের জন্য আহ্বান করলেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার এত কান্নার কারণ কি? অথচ, আল্লাহ্ তো আপনার অতীত ও ভবিষ্যতের (আপনার ধারণাক্ত) সর্বরকম ভুল-বিচ্যুতির ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তিনি বললেন ৪ www.eelm.weebly.com
— Page 364 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.