ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-কুলুব ৩৬১ জন্য সূর্যাস্তের সাথে সাথে ব্যাকুল হয়ে ছুটে। যখন রাত নামে, চারদিক অন্ধকারে ডুবে যায়, সকলে যার যার খাটের উপর আরামের বিছানা পাতে এবং প্রিয়-প্রিয়তমারা একাস্ত নির্জনতায় মিলিত হয়, তারা তখন আপন পদযুগলের উপর দাড়িয়ে যায়, আমার সম্মুখে চেহারা ও মস্তক বিছিয়ে কথা প্রেমের ভঙ্গিতে স্বীকার করে। ওদের কি এক নিদারুণ হালত হয়, কারো অশ্রু ঝরতে থাকে, কেউ চিৎকার করতে থাকে, কারো বুক চিরে আহ্‌ আহ্‌ ধ্বনিত হতে থাকে, কারো মুখ হতে অভিমান ভরে অভিযোগ উত্থাপিত হতে থাকে। কেউ দাড়িয়ে, কেউ বসে, কেউ রুকু'তে, কেউ সিজদাতে। আমি দেখতে থাকি যে, আমার পাগলেরা আমার জন্য কত কষ্ট করছে, আমার মহব্বতে কত-কি ফরিয়াদ ও বেদনা প্রকাশ করছে। ওদেরকে আমি সর্বপ্রথম তিনটি পুরস্কার দান করি £ঃ আমার নূরের একটা অংশ তাদের অস্তরে ঢেলে দিই ; ফলে, তারা সেই নূরের তারে আমার খোজ-খবর পায় যেভাবে আমিও তাদের খৌোজ-খবর পাই। দুই, সপ্ত আকাশ, সপ্ত যমীন ও তার মধ্যকার সবকিছুকেও যদি ওদের মীযানে তুলে দেওয়া হয়, ‘ওদের’ সম্মুখে এ সবকিছুই আমার কাছে অত্যন্ত তুচ্ছ লাগে। তিন, সর্বদা আমি ওদের প্রতি দৃষ্টিমান থাকি। তাহলে, শুধু তুমি কেন, প্রত্যেকেই বুঝতে পারে যে, যার প্রতি স্বয়ং মাওলা সর্বদা দৃষ্টিমান থাকে তাকে তিনি কি পুরস্কার দান করবেন। হযরত দাউদ (আঃ) সম্পর্কিত এক বর্ণনায় আছে, আল্লাহ্‌ পাক তাকে বলেছেন $ হে দাউদ! আমার প্রেমপাগল বান্দাদের বলে দাও যে, যদিও আমি বিশ্ব-মাখলুকের দৃষ্টি হতে লুকিয়ে আছি, কিন্ত ; আমার ও তোমাদের মাঝখান থেকে তো পর্দা সরিয়ে দিয়েছি_যাতে তোমরা হৃদয়ের চোখ দিয়ে আপন মাওলাকে দেখতে পার_বল, এরপরও কি তোমাদের কোন মুশকিল? আমি দুনিয়াকে তোমাদের থেকে ছিন্ন করেছি; কিন্ত, উদার হস্তে তোমাদেরকে আমি দ্বীন দিয়েছি। বল, এরপরও তোমাদের ক্ষতির কিছু আছে? বল, আমার সম্তষ্টি যখন তোমাদের অন্বেষা, তাহলে, তামাম মাখলুকের অসস্তোষেও কি তোমাদের কোন ক্ষতি হবে? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।