ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় $£ 8 আধ্যাত্মিক সাধনা ও রিপুর তাড়না আল্লাহ্‌ তা'আলা হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠিয়ে- ছিলেন $ ‘হে মুসা! তোমার কথা তোমার জিহ্বার যতটুকু নিকটবর্তী, অনুরূপ সেই তুলনায় তুমি যদি চাও_-_-আমি (আল্লাহ) তোমার আরও অধিকতর নিকটবর্তী হই, তা’হলে তুমি আমার হাবীব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরূদ পাঠ কর। আল্লাহ পাক ইরশাদ করেছেন $ # OE PHD Pras > Eis owas sss প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্য সে কি প্রেরণ করে, তা চিন্তা করা।’ (হাশর ৪ ১৮) অর্থাৎ,- হৈ মানব! কিয়ামতের দিন জবাবদেহী করার জন্য তুমি কি আমল করেছো? এ কথা সর্বদা স্মরণ রেখো যে, তোমার নফস বা রিপুই হচ্ছে তোমার সবচেয়ে বড় দুশমন। এমনকি শয়তানের চেয়েও সে তোমার জন্য অধিকতর জঘন্য ও মারাত্মক। কারণ, খোদ শয়তানও প্রকৃতপক্ষে তোমার রিপুর তাড়না ও কামনা-বাসনা থেকেই শক্তি যুগিয়ে থাকে। তারপর সে তোমাকে ধোকা- প্রতারণার জালে আবদ্ধ করে তোমার ক্ষতি সাধনে সমর্থ হয়। অতএব এ ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন কর। প্রবৃত্তির তাড়নায় অহেতুক কামনা-বাসনা ও আকাংখা-অভিলাষের মাধ্যমে নিজকে শয়তানের প্রবঞ্চনার শিকারে পরিণত করো না। নফস বা কুপ্রবৃত্তি সবসময়ই উদাসীন ও অচেতন থাকতে চায়। বস্তুতঃ এটা তার মজ্জাগত স্বভাব, এজন্যে তার সকল দাবীই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।