ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩৬০ যুকাশাফাতুল- কুলৰ (আঃ)-কে বললেন £ হে দাউদ! যমীনবাসীদের এ খবর পৌছিয়ে দাও যে, যে আমাকে ভালবাসে, আমিও তাকে ভালবাসি, যে আমার সাথে বসে, আমিও তার সাথে বসি, যে আমাকে স্মরণ করে আনন্দ পায়, আমিও তাকে স্মরণ করে আনন্দ পাই ; যে আমাকে সঙ্গী করে, আমিও তাকে আমার সঙ্গী করি ; যে আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি ; যে আমার আনুগত্য করে, আমিও তার আনুগত্য করি। আমি যদি দেখতে পাই যে, অমুক বান্দা সত্যিকার অর্থেই প্রাণ দিয়ে আমাকে ভালবাসে, সেঁ-ভালবাসা আমি গ্রহণ করি। এবং আমি তাকে এত বেশী মহববত করি যে, জগতে আর কেউই তার সমকক্ষ থাকে না। যে প্রকৃতঃই আমাকে খোজে, তার তো আমাকে পাওয়ার কোন প্রশ্নই উঠে না। অতএব, হে যমীনবাসী অহংকার ও অহমিকার জাল ছিন্ন করে আমার দেওয়া সম্মান, আমার বন্ধুত্ব ও আমার সাথে বৈঠকের সাথীত্ব গ্রহণ কর ; আমার সঙ্গে প্রেম কর ; আমিও তোমাদের প্রেমবন্ধনে আবদ্ধ হবো এবং আবদ্ধ করবো। কারণ, আমি আমার প্রিয়দের সৃষ্টি করেছি সেই মাটি দিয়ে যে-মাটি দিয়ে বন্ধু মুহাম্মদকে ; সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার প্রেমিকদের ভার করছি আমার যার ঘুর যয তং রেণতায়য়হকে সয্ছ করোহ আমার জালাল, প্রতাপ ও গরমি দিয়ে। : জনৈক বুযুর্গ থেকে বর্ণিত আছে, আল্লাহ্‌ পাক তার কোন সিদ্দীকীন মর্তবার ওলীকে ইল্‌হামযোগে অবহিত করেছিলেন যে, আমার একদল বান্দা আছে যারা আমাকে চায় এবং আমিও তাদেরকে চাই ; তারা আমার জন্য প্রেমবিহবল, আমিও তাদের জন্য প্রেমবিহবল ; তারা আমাকে স্মরণ করে, আমিও তাদেরকে স্মরণ করি ; তাদের চক্ষু আমাকে খোজে, আমার চক্ষু তাদেরকে খোজে। তুমি যদি তাদের পথ ধর, তাহলে তুমিও আমার ভালবাসা পাবে ; আর যদি তাদের পথ এড়িয়ে চল তাহলে আমার রোষানলে পতিত হবে। উক্ত ওলী বললেন, আমার রবব, তাদের আলামত কি? আল্লাহ্‌ পাক দয়ালু রাখাল তার ছাগপালের দিকে সযত্ব নজর রাখে ; অধীর আগ্রহে সূর্যাস্তের অপেক্ষায় থাকে, যেভাবে পাখীরা আপন-আপন বাসায় গমনের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।