kdl dl uh ott i দানা-পানিও বন্ধ করে দেয়া হয় অথবা তাকে বিতাড়িত কিংবা বিক্রয়ই করে ফেলে। তাহলে, কি কারণে আমরা আমাদের আসল মনিবের আনুগত্য করি না- যিনি আমাদের এত সুন্দর গড়নে সৃষ্টি করেছেন। আমাদের পদস্খলন অজস্র বারিধারার বিন্দুমালার চেয়েও অনেক বেশী। তবু তিনি আমাদের প্রতি তার সেই নে'আমত ও অনুগ্রহসমূহ বন্ধ করেন নাই যা না-হলে আমাদের ধ্বংসই ছিল অনিবার্য।. অথচ, একটিমাত্র অপরাধের জন্যেও তো তিনি আমাদের শক্তভাবে পাকড়াও করতে পারেন। কিন্ত তিনি তা করেন না, বরং আমাদেরকে অবকাশ দেন, যাতে আমরা তওবা করতে পারি ; ফলে, তিনিও আমাদেরকে ক্ষমাদান ও পাপরাশি গোপন করতঃ আমাদের তার কাছে টানতে পারেন। আসলে, প্রকৃত জ্ঞানী ব্যক্তি অবশ্যই বুঝতে পারে যে, কে তার আনুগত্য পাওয়ার আসল ও উপযুক্ত অধিকারী। তাই, সে তার দিকে রোখ করে এবং জীবনের বাগডোর সম্পূর্ণ তার হাতে তুলে দেয়। কখনও কোন অন্যায় হয়ে গেলেও তওবা করে আপন শ্লষ্টার দিকে রুজু হয়। আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয় না। সে আল্লাহ্র সমূহ নে'আমতের শোকর ও আনুগত্যের মাধ্যমে ‘তার প্রিয়পাত্র' হতে অদম্য চেষ্টা চালিয়ে যেতে থাকে, থেমে যায় না। কারণ, তার বুকভরা আশা যে, হয়তঃ সে-ও আশেকীনদের একজন হিসাবে গৃহীত হবে। সত্যি, একদিন সে মৃত্যুর কোলে ঢলে পড়ে_যখন সে তার মাওলার জন্য পাগলপারা এবং মাওলাও তার জন্য তদপেক্ষা অধিক দেওয়ানা। হযরত আবু দারৃদা (রাযিঃ) হযরত কা’ব আহ্্বার (রাযিঃ)-কে বলেছিলেন যে, তাউরাতের কোন আয়াত শুনান না। তিনি বললেন, আল্লাহ্ পাক বলেন $ নেক্কাররা আমাকে দেখার জন্য পাগলপারা। আর আমি ওদের সাথে মিলনের জন্য ওদের চেয়ে অধিকতর পাগলপারা। এ আয়াতের পার্শ্ববর্তী এক আয়াতে আছে £ যে আমাকে তালাশ করে, সে আমাকে পায়। যে আমি ব্যতীত আর কাউকে তালাশ করে, সে তো আমাকে পেতে পারে না। তাউরাতের এ আয়াত শ্রবণ শেষে হযরত আবু দারৃদা (রাযিঃ) বলতে লাগলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, হুবহু এই কথাগুলো আমি স্বয়ং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র মুখে শুনেছি। হযরত দাউদ (আঃ) সম্পর্কে বর্ণিত আছে, আল্লাহ্ পাক হযরত দাউদ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।