ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £$ ৪০ হে সমেহাষ্পদ, তুমি বিশাস কর, সকল সুখের মূল হচ্ছে আল্লাহ্র বন্দেগী ও আনুগত্য। এ জন্যই আল্লাহ্‌ পাক তার কিতাবে বারংবার আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এবং সেই একই উদ্দেশ্যে তিনি নবী-রাসূলগণকে পাঠিয়েছেন, যাতে তারা মানব-সম্প্রদায়কে সর্বরকম পঙ্ধিলতার সমূহ অন্ধকার হতে মুক্ত করে ‘কুদ্‌সী মা'রিফাত’ তথা আল্লাহ্র পরিচয় ও তার প্রেম- বন্ধনের নূর ও আলোর দিকে নিয়ে যান ; যাতে তারা ‘চির শাস্তির জাহান’ বেহেশতে মুত্তাকীদের জন্য তৈয়ার করে রাখা এ সকল নে'আমতের অধিকারী হতে পারে যা কেউ কোনদিন দেখে নাই, কোনদিন কানে শুনে নাই, এমনকি কারো মনে যার কল্পনাও কোনদিন জাগে নাই। সত্যি, আল্লাহ্‌ তো মানুষকে অহেতুক সৃষ্টি করেন নাই। বরং তিনি এজন্যেই সৃষ্টি করেছেন যে, অন্যায়কারীদের তিনি সমুচিত জবাব দিবেন এবং সৎকর্মশীলদের শাস্তিময় পুরস্কার দান করবেন। যদিও তিনি কারো আনুগত্যের মুখাপেক্ষী নন এবং কারো অবাধ্যতাও তার কোন ক্ষতি করতে পারে না, কিংবা তার মহত্বে ও বড়ত্বেও কোনরূপ আঘাত হানে না। মাটির মানুষ দম্তঅহংকারে তার আনুগত্য ছিন্ন করলে তাতে তার কিছু যায়-আসে না ; স্বয়ং নূরের ফেরেশ্তারাই তো দিবারাত অব্যাহতভাবে তার তাস্‌বীহ্‌ ও গুণগানে রত। তাই, যে ভালো করবে, তাতে তার নিজের লাভ, আর যে খারাপ করবে তাতে আপনার ক্ষতি বৈঁকি। বস্তুতঃ আল্লাহ্‌ তো বে-নিয়ায, লা-মোহৃতাজ, আর তোমরা সবাই ভিখারী, তার মোহ্‌্তাজ। কি আশ্চর্য! আমরা যদি একটা গোলাম খরিদ করি, তাহলে আমরা চাই যে, গোলাম যেন তার তামাম খিদমত ও দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেয়, সামান্য ও ক্ষণস্থায়ী কানাকড়ির বিনিময়ে তাকে খরিদকারী মনিবের প্রতি যেন সম্পূর্ণ অনুগত থাকে। আবার মনিবও এক-একটি পদস্খলনের জন্যও তার উপর ক্ষোভ ও রোষ প্রকাশ করে। কখনও তার ভাতা কিংবা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।