ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

F SdisLhak- sh lt ie করছে না।॥' (মারইয়াম £ ৩৯) আমি কসম করে বলছি, যদিও এতে ‘কিয়ামত দিবসে ফয়সালা হবে বলে বলা হয়েছে, কিন্ত, আসলে তা অনাদিতেই চুড়াস্তকৃত সিদ্ধান্ত, যা কিয়ামত দিবসে প্রকাশিত হবে। উফ, কি আশ্চর্য! তবু তুমি হেসে-খেলে বেড়াচ্ছ, তুচ্ছ দুনিয়া নিয়ে ব্যস্ত হচ্ছ। অথচ, তোমার জানা নাই যে, তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত গৃহীত হয়ে আছে। তুমি যদি জানতে চাও যে, তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তোমার কি পরিণাম হবে তাহলে তোমাকে একটা আলামত বলে দিচ্ছি যা দ্বারা তুমি একটা ‘মোটামুটি ধারণা’ করতে পার এবং তোমার ‘আশার বাস্তবতা’ যাচাই করে দেখতে পার। তা হলো, তুমি তোমার জীবনধারা, তোমার কার্য-কলাপের প্রতি লক্ষ্য কর। কারণ, প্রত্যেকেই যে-লক্ষ্যের জন্য সৃষ্ট, সে-লক্ষ্যের সহায়ক তওফীকও সে প্রাপ্ত হয়। তাই, যদি নিজেকে সংকর্মসমূহে লিপ্ত এবং তওফীকপ্রাপ্ত দেখতে পাও, তাহলে তুমি সুসৎবাদ গ্রহণ কর। অবশ্যই তুমি জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্তদের একজন। আর যদি তোমার অবস্থা এমন হয় যে, যেকোন ভাল কাজে অগ্রসর হলে হাজার বাধা তোমাকে ঘিরে ধরে এবং তোমাকে শক্তভাবে প্রতিহত করে ; আবার কোন অন্যায়ের ইচ্ছা করলে তার সহায়ক তামাম উপকরণ সহজলভ্য হয়ে যায়, তাহলে তুমি ধরে নিতে পার যে, তোমার পরিণতি :ভাল নয় ; কারণ, মানুষের কার্য- কলাপ তার পরিণামের ইঙ্গিতবাহক, যেভাবে বৃষ্টিপাত ভাল ফলনের এবং ধোয়া আগুনের ইঙ্গিতবাহক। স্বয়ং আল্লাহ্‌ পাকই তো বলেছেন ৪ Hass DIED 0 A BONNE ‘সৎকর্মশীলগণ হবে জান্নাতবাসী আর অপকর্মকারীরা হবে জাহান্নাম বাসী।’ (ইনফিতার £ ১৩, ১৪) অতএব, তুমি নিজেকে এ আয়াতের সম্মুখে ধর, তোমার অবস্থান নির্ণয়ের দ্বারা শেষ গস্তব্যও নির্ণীত হয়ে যাবে। তবে হা, প্রকৃত সিদ্ধান্ত সম্পর্কে আল্লাহ্‌ই সম্যক পরিজ্ঞাত। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।