৩৫৬ মুকাশাফাতুল-কুলূব তোমরা নির্জনতায় ভয়ংকর পাপরাশিতে লিপ্ত হয়ে যেন দস্তরমত আমার মগ্ন’ বলে প্রকাশ করতে অথচ, তা ছিল আমার সাথে তোমাদের অস্তরের হালতের সম্পূর্ণ বিপরীত। তোমরা লোকের ভয় করলে ; কিন্ত, আমাকে ভয় করলে না ; মানুষের প্রতি সম্ভ্রম-সমীহ প্রদর্শন করলে কিন্ত, আমার বেলায় তা করলে না। মানুষের কত কিছু বর্জন করলে, কিন্ত, আমার জন্য বুঝি বর্জন করা গেলো না। তাই, চিরস্থায়ী সুখ-শাস্তি তোমাদের জন্য হারাম করেই দিয়েছি, সেই সাথে এই মর্মস্তদ শাস্তিও তোমাদের চাখাচ্ছি ! হযরত আহমদ বিন হারব্ (রহঃ) বলেন, আফসোস, আমাদের প্রত্যেকেই সূর্যতাপের উপর ছায়াকে প্রাধান্য দেয়, কিন্ত, জাহামামের উপর জামনাতকে প্রাধান্য দেয় না। হযরত ঈসা (আঃ) বলেছেন $ হায়, কত-না সুস্থ সবল দেহ, সুন্দর- সুদর্শন চেহারা এবং কত-না বাশ্মী ও ললিত কণ্ঠধারী জাহান্নামের অতলে পড়ে বিলাপ ও চিৎকার করছে। হযরত দাউদ (আঃ) বলেছিলেন, হে আল্লাহ্, আপনার সূর্যের তাপই আমি সইতে পারি না, তবে কিরূপে আমি জাহান্নামের অগ্নিতাপ সত্য করবো! আপনার রহমতের (বারিধর মেঘের) গর্জনই আমি সইতে পারি না ; তাহলে কিভাবে আমি আযাবের গর্জন সহ্য করবো! হে মিসকীন মানুষ, এ’বড় ভয়ংকর বিপদসমূহের কথা ভেবে দেখ। জেনে রাখ, আল্লাহ্ পাক জাহান্নাম ও তার সমূহ ভয়ংকরতা যেমন সৃষ্টি করেছেন, তাতে তিলমাত্র বেশীকম হবে না। তাই, এটা স্থিরীকৃত চুড়ান্ত বিষয়। আল্লাহ্ পাক বলেছেন ৪ ASS GE Brn 3203 GLE 3 LID mols 0 Lx ‘তাদেরকে ‘পরিতাপ দিবসের’ ভীতি প্রদর্শন কর, যখন চুড়ান্ত ফয়সালা করা হবে। অথচ, তারা গাফলতির মধ্যে ডুবে আছে এবং ঈমান গ্রহণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।