ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ সুকাশাফাতুল_কুলুৰ উত্থাপন করে, তা’'হলে এ কথা নিশ্চিত যে, তার সমস্ত ইল্‌ম ও জ্ঞানচর্চা সম্পূর্ণ বৃথা এবং সমগ্র আমল ও ইবাদত একেবারে নিষ্ফল। হাদীসে কুদসীতে আছে, আল্লাহ্‌ পাক বলেন $ As FPA T FP ee IS Br Par DB OOO লা আল ল কপ LB saa pile BONES NS a9 BE S02) SA ‘যে ব্যক্তি আমার নির্ধারিত) তাকদীরের প্রতি অসস্তষ্ট এবং আমার দান ও নে'আমতে অকৃতজ্ঞ, সে যেন আমাকে ছাড়া অন্য কোন রব তালাশ করে নেয়! হযরত ওয়াহ্ব ইরূনে মুনাবিবহ (রহঃ) বলেন £ ‘একজন নবী দীর্ঘ পঞ্চাশ বৎসরকাল আল্লাহ্‌ তা'আলার ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহ্‌ স্বর আলা ওহীর মাধ্যমে জানালেন যে, ‘আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।’ নবী বললেন $ ‘ইয়া আল্লাহ্‌! আপনি আমার কোন্‌ বিষয় ক্ষমা করলেন ; আমি তো জীবনে কোন গুনাহ-ই করি নাই।’ অতঃপর আল্লাহ্‌ তা'আলা নবীর একটি শিরাকে আদেশ করলেন। ফলে, সেই শিরাতে অসহনীয় বিষ-বেদনা আরস্ত হয়ে গেল এবং বিষম যন্ত্রণায় নবী সারারাত্রি ঘুমাতে পারলেন না। সকাল বেলা আল্লাহ্‌ তা'আলা ফেরেশ্তা পাঠালেন। ফেরেশ্তা বললেন $ ‘আপনার মহান প্রভূ আল্লাহ্‌ তা'আলা বলেছেন,--“তোমার দীর্ঘ পঞ্চাশ বছরের ইবাদত আমার দেওয়া একটা সামান্য সুস্থ শিরা'র নে'আমতের সমান নয়।' www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।