ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল-কুল্ব ৩8৫ লঘু শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে এক জোড়া আগুনের পাদুকা পরানো হবে যদ্দরুণ তার মস্তক ফুটতে থাকবে৷’ সর্বাধিক লঘু শাস্তির হাদীস থেকে শিক্ষা গ্রহণ কর। এ লঘুই যদি এত কঠিন হয় তবে কঠিনের অবস্থা কি। তোমার একটা আঙ্গুল আগুনের নিকটবর্তী করে তা কিছুটা অনুমান কর। কিন্ত, তোমার অনুমানে অবশ্যই তুমি ভূল করবে। কারণ, জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের কোন ভুলনাই চলে না। তবু, যেহেতু দুনিয়াতে এই আগুনের শাস্তিই সবচেয়ে কঠিনতর শাস্তি, সেজন্য জাহান্নামের আগুনকেও দুনিয়ার আগুনের উপমা দিয়েই বুঝানো হয়েছে। কিন্ত, হায়! জাহাম্নামীরা যদি সেখানে দুনিয়ার আগুন দেখতো তবে জাহান্নামের আগুন থেকে বাচার জন্য আনন্দ-উল্লাসে তাতে ঝাপ দিয়ে পড়তো। এজন্যই কোন-কোন হাদীসে এসেছে যে, দুনিয়াতে প্রেরিত এ আগুনকে তা বরদাশত করতে পারে। বরং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জাহান্নামের আগুনের বর্ণনা দিয়ে বলেছেন £ আল্লাহ্‌ তা'আলার হুকুমে জাহান্নামকে এক হাজার বৎসর পর্যস্ত প্রজ্বলিত করা হয়েছে। ফলে তা একদম লাল হয়ে গিয়েছিল। অতঃপর আবার এক হাজার বৎসর যাবত প্ৰজ্বলিত করার পর একদা খশ্বেতবর্ণ হয়ে গিয়েছিল। তারপর আরও এক হাজার বৎসর ধরে প্রজ্ববলনের পর তা একদম কৃষ্ণবর্ণ ও অন্ধকারে পরিণত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ জাহান্নাম আল্লাহ্র কাছে অভিযোগ করেছিল যে, হে মা'বুদ, আমার এক অংশকে আর এক অংশ খেয়ে ফেলছে। এতে আল্লাহ্‌ পাক তাকে দু'টি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন ; একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে । তোমরা গরমের দিনে যে প্রচণ্ড তাপ অনুভব কর তা এঁ নিঃশ্বাসের তাপ, আর শীতকালে যে প্রচণ্ড শীত অনুভব কর তাও এঁ জাহান্নামের প্রচণ্ড শীতল অংশের শীত প্রবাহ। হযরত আনাস (রাযিঃ) বলেন, দুনিয়ার সর্বাধিক সুখী-স্বচ্ছন্দ কাফেরকে হাযির করা হবে। হুকুম হবে £ঃ ওকে জাহান্নামের ভিতর একটা চুবানি দিয়ে আনো। চুবানির পর তাকে প্রশ্ন করা হবে £ জীবনে কখনো সুখ- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।