৩৪৪ যুকাশাফাতুল_কুলূব আল্লাহ্র কাছে পানাহ্ চায়। আল্লাহ্ পাক তা রিয়াকার ক্কারী ও আলেমদের জন্য তৈরী করে রেখেছেন। এ হচ্ছে জাহান্নামের বিশালতা ও তার ওয়াদীসমূহের শাখাসমূহ । আর সেই ওয়াদীর সংখ্যা হবে মূলতঃ দুনিয়ার ওয়াদী তথা খাহেশাতের সংখ্যা হিসাবে। মানুষ যেহেতু বিশেষতঃ সাতটি অঙ্গের দ্বারা পাপ করে তাই সে অনুপাতে জাহামনামেরও সাতটি দরজা হবে, একটি আর একটির উপর। সর্বোচ্চ হবে জাহান্নাম, তারপর ‘ছাকার’, তারপর ‘লাযা, তাহলে চিন্তা কর, হাবিয়ার গহীনতা কত গভীর। তার গভীরতার কোন সীমা-পরিসীমা নাই, যেরূপ দুনিয়ার খাহেশাতের কোন সীমা নাই। তাই, বলতে হয় যে, হাবিয়ার গভীরতার শেষ প্রান্ত নিরূপণ করতে যাওয়া মানে, হাবিয়া অপেক্ষা গভীরতর কোন হাবিয়ার সন্ধান করা। গহীন হাবিয়ার প্রাস্ত মানে প্রাস্তহীন আর এক হাবিয়া। হযরত আবূ হুরাইরাহ্ (রাযিঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম, হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তিনি বললেন, ‘জান, এ কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ্ ও তার রাসূলই সর্বাধিক পরিজ্ঞাত। তিনি বললেন, এ হচ্ছে একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামের ভিতর ছোড়া হয়েছিল, এইমাত্র তা জাহান্নামের তলদেশে গিয়ে পৌছলো।’ অতএব, চিন্তা কর, জাহান্নামের স্তরসমূহের মধ্যকার ব্যবধান কত যে বিপুল। প্রতিটি স্তর যেমন বিশালায়তন, তেমনি তাদের দৃূরত্বও অনেক বিপুল। মানুষের দুনিয়ার দিকে ঝৌক-_প্রবণতায় যেমন ব্যবধান আছে, কেউ তো এত বেশী দুনিয়ামগ্ন যেন সে দুনিয়ার মধ্যে ডুবে আছে, কেউ তাতে আরও কম প্রবেশে করেছে ইত্যাদি-সেই অনুপাতেই তারা জাহান্নামের আগুনে ডুবে যাবে। কারণ, আল্লাহ্ পাক কারুর উপর তিলমাত্রও যুলুম করবেন না। তাই, সব জাহান্নামীর আযাব সমান হবে না। বরং প্রত্যেকের আযাব তার অপরাধেরই অনুপাতে হবে। তাদের মধ্যে যে সর্বাধিক হাল্কা শাস্তিপ্রাপ্ত হবে, তাকে যদি সমগ্র দুনিয়ার মালিক করে দেওয়া হতো-_-তাহলে সেই সবকিছু দিয়েও সে এ আযাব হতে নাজাতের চেষ্টা করত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ ‘জাহান্নামে সর্বাধিক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।