সুকাফ তু কুলূব ৩8৩ যখনই তারা ‘হায় ধ্বংস’ বলে চিৎকার করবে তখনই তাদের মাথার উপর গরম পানি ঢেলে দেওয়া হবে। ফলে, তাদের পেটের ভিতরের সবকিছু এবং চামড়া দগ্মীভূত হয়ে যাবে। তদুপরি, হাতুড়ীর প্রচণ্ড আঘাতে কপাল গুঁড়িয়ে দেওয়া হবে ; সেই যখমের পুঁজ মুখ দিয়ে বের হবে ; পিপাসার জ্বালায় কলিজা ফেটে যাবে ; চোখের মনি পানি হয়ে গালের উপর প্রবাহিত হবে। গালের গোশত খসে পড়ে যাবে। শরীরের সমস্ত, এমনকি চামড়াও জ্বলে- গলে টুক্রা টুকরা হয়ে পড়বে। চামড়া যখন চরমভাবে জভ্বলে-জভ্বলে কয়লা দেহের রগ ও হাড়ে বিরাজমান থাকবে। তাও অগ্নিশিখায় জ্বালায় কাতর আর্তনাদ করতে থাকবে। তারা অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে কিন্ত, মরতেও পারবে না। গরম পানির দরুন তাদের কালো চেহারা ও দৃষ্টিশক্তিহীন চোখের দিকে দেখলে তোমার কেমন লাগবে? তাদের জিহবা বাকশক্তিহীন, পিঠ ও হাজ্ডিসমূহ চুর্ণ-বিচূর্ণ, কান কাটা, চামড়া ছিন্ন-ভিন্ন, হস্তযুগল গর্দানের সঙ্গে জিঞ্জিরাবন্ধ। মাথা ও পা একসাথে বাধা। তারা চেহারা দ্বারা আগুনের গোপন অঙ্গসমূহেও ছড়িয়ে পড়বে। জাহান্নামের ভয়ানক সাপ-বিচ্ছুরা দংশন করতে থাকবে। এ হচ্ছে তাদের অবর্ণনীয় মুসীবতের একটা সংক্ষিপ্ত চিত্ৰ। এখন তাদের ও জাহান্নামের তফসীলী পরিস্থিতি যে কি হতে পারে তাও একটু লক্ষ্য কর। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ দোযখের ভিতর সত্তর হাজার ‘ওয়াদী’ হবে, প্রতিটি ওয়াদীতে সত্তর হাজার খাটি থাকবে। প্রতিটি ঘাটিতে সত্তর হাজার অজগর ও সত্তর হাজার বিচ্ছু থাকবে। কাফের ও মুনাফিক জাহান্নামে পৌছার পর এ সবগুলোই তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালাবে। হযরত আলী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা “জুব্বল্-হুয্ন্’ (ুর্গতির গর্ত) ও ‘ওয়াদীল-ছুযুন্’ (দুশ্চিন্তাপূর্ণ নিম্নভূমি) থেকে আল্লাহ্র কাছে পানাহ্ চাও। সাহাবীগণ বললেন $ ইয়া রাসূলাল্লাহ্, ‘দুশ্চিস্তা-দুর্গতিপূর্ণ গর্ত বা নিম্নভূমি'র কি অর্থ? তিনি বললেন, তা হচ্ছে জাহান্নামের এমন একটা এলাকা যা থেকে জাহান্নাম নিজেই সত্তরবার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।