ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

be Fr Rnb igh ek ‘হা, মজা চাখো, তুমি কিনা খুব প্রতাপশালী ও মর্যাদাশীল মানুষ! হায়, তাদেরকে এক সংকীর্ণ পরিসর, চারদিক অন্ধকারাচ্ছন্ন, ধ্বংসাত্মক উপকরণে পূর্ণ এমন এক কারাগারে বন্দী করা হবে যেখানের বন্দীর কোন মুক্তি নাই। পরস্ত, দোযখকে উত্তরোত্তর অধিকতর দাহিকাশক্তিতে প্রজ্্বলিত করা হবে। জ্বলন্ত ‘জাহীম’ তাদের আবাস, অত্যস্ত গরম পানি তাদের পানীয়। ‘যাবানিয়া’ নামক আযাবের ফেরেশৃতারা হাতুডীর দ্বারা তাদের মস্তক গুঁড়িয়ে দিবে। ‘হাবিয়া’ নামক দোযখ তাদের বক্ষে চেপে ধরবে। তাদের আশা- আকাংখা বলতে সেখানে শুধু ধ্বংস আর ধ্বংস। কোন মতেই আর মুক্তি নাই, সুখ নাই স্বস্তি নাই। মাথা ও পদযুগল একত্ৰ করে বাধা হবে। পাপের তিমিরে চেহারা থাকবে বিশ্রী কালো। চতুর্দিকে ওদের গগনবিদারী চিৎকার ধ্বনিত হবে $ ‘হে মালেক! (দোযখের দারোগা), প্রতিশ্রুত আযাবের দুর্ভোগে শেষ হলাম। হে মালেক! কি শক্ত লোহা, কি ভারী হাতুড়ী। হে মালেক! আমাদের চামড়া দক্ধিভূত হয়ে সারা। হে মালেক! আমাদের বের কর, মুক্তি দাও ; আর কোনদিন অন্যায়ের দিকে পা বাড়াবো না।’ তখন আযাবের ফেরেশতারা বলবে ঃ না, না, কিছুতেই তোমরা ‘আমান’ পাবে না; অপমানকর এ বন্দীশালা থেকে মুক্তি জুটবে না ; এখানেই লাঞ্ছিত হতে থাক, খবরদার ! মুখ খুলবে না। তোমাদের মুক্তি দিলেও আবার তোমরা নিষিদ্ধ পথেই ছুটে চলবে। এতদশ্রবণে তারা নিরাশ হয়ে যাবে এবং আল্লাহ্র অবাধ্যতার জন্য আক্ষেপ করতে থাকবে। কিন্ত, সেই আক্ষেপ অনুতাপ তাদের কোন কাজে আসবে না। বরং জিঞ্জিরাবদ্ধ অবস্থায় উপুড় করে ফেলে দেওয়া হবে। উফ! তাদের উপরে আগুন, নীচে আগুন, ডানে আগুন, বায়ে আগুন ; আগুনের ভিতর ডুবে থাকবে। আগুন তাদের খাদ্য, আগুন তাদের পানীয়, আগুন তাদের পোশাক, আগুন তাদের বিছানা-বালিশ। মোটকথা, সর্বদিকে শুধু লেলিহান অগ্নিশিখা, আলকাতরার পোশাক, হান্টারের প্রচণ্ড আঘাত, জিঞ্জিরের দুর্বহ ভার। ভীড়ের মাঝে অস্থির ও নড়বড় পায়ে চলবে। মগজ অগ্নির উত্তাপে ফুটস্ত হাঁড়ির মত টগবগ করতে থাকবে। ‘হায় ধ্বংস, হায় বরবাদি’ চীৎকারে বাতাস ভারী করে তুলবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।