তার এই দুঃখ-যাতনায় ভরপুর মুসাফেরী অবস্থার প্রতি রহম ও করুণার জন্য প্রার্থনা করেছে। একজন আশ্রয়হীন মুসাফির যখন মারা যায়, তখন আসমান ও যমীনের সমগ্র মখলুক তার প্রতি দয়া ও রহমত বর্ষণের জন্য (আল্লাহ্র কাছে) প্রার্থনা করতে থাকে ; সুতরাং এ অবস্থায় আমি কি তার প্রতি দয়া ও করুণা প্রদর্শন করবো না? অথচ আমিই একমাত্র অনস্ত মেহেরবান ও অসীম দয়ালু কোন মুসাফির যখন অস্তিম সময়ে উপনীত হয়, তখন আল্লাহ্ তা'আলা বলেন £ ‘ওহে আমার ফেরেশতাগণ! লোকটি স্বদেশত্যাগী মুসাফির, স্বীয় পরিবার-পরিজন, সস্তান-সম্ততি, পিতা-মাতা ও আত্মীয়-স্বজন থেকে বহুদুরে অবস্থানরত মৃত্যুর পর তার জন্য ক্রন্দনকারী অথবা শোক বা দুঃখ প্রকাশকারী কেউ নাই।’ একথা বলে আল্লাহ্ তা'আলা তার পিতা-মাতা, সস্তান-সস্ততি ও আত্মীয়-স্বজনের আকৃতি ও দেহাবয়বে কয়েকজন ফেরেশতা পাঠিয়ে দেন। তারা সেই মুসাফির ব্যক্তির শিয়রপার্শ্বে উপবেশন করলে, সে চক্ষু উলস্মিলন করে তাদেরকে প্রত্যক্ষ করে এবং অপার্থিব আনন্দ উপভোগ করে। অতঃপর এই উৎফুল্ল অবস্থাতেই সে ইহজগত ত্যাগ করে। তারপর যখন এ ব্যক্তির জানাযা উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশ্তাগণও তার সঙ্গে থাকেন এবং কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তির কবরের পার্হে বসে তার মাগফেরাত ও উচ্চ মর্যাদার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করতে থাকেন। আল্লাহ্ পাক ইরশাদ করেন $ 2 ‘আল্লাহ্ তা'আলা তাঁর বান্দাদের প্রতি দয়ালু।' (শূরা £ ১৯) হযরত ইবনে আত্তার (রহঃ) বলেন $ ‘তুমি যদি কোন বান্দার অস্তকরণের সত্যাসত্য ও প্রকৃত অবস্থা যাচাই করতে চাও, তাহলে তার সুখ-স্বাচ্ছন্দ ও দুঃখ-কষ্ট উভয় অবস্থার কার্যকলাপের প্রতি লক্ষ্য কর। যদি সে কেবল সুখ-স্বাচ্ছন্দের সময়েই আল্লাহ্র শোকর আদায় করে, অথচ দুঃখ-কষ্টের সময় হা-হুতাশ করে, তা'হলে বুঝতে হবে সে মিথ্যুক ও প্রতারক। বস্তুতঃ কোন ব্যক্তি যদি সমগ্র জ্বিন ও মানবের সাকুল্য জ্ঞানের অধিকারী হয়, অতঃপর কোন দুর্ভোগে পতিত হওয়ার পর কোনক্নূপ শেকায়াত বা অভিযোগ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।