৩৪০ যুকাশাফাতুল_কুলুব হযরত আনাস (রাযিঃ) বলেন $ কিয়ামত দিবসে প্রত্যেক আদম সস্তানকে মীযানের পাল্লাদ্বয়ের সম্মুখে এনে খাড়া করা হবে। প্রত্যেকের উপর একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। যদি তার নেকীর পাল্লা ভারী হয় তাহলে উক্ত ফেরেশতা এত বুলন্দ আওয়াযে ঘোষণা করবে যে, সমস্ত মানুষ তা শুনতে পাবে £ অমুকের সম্তান অমুক চির সাফল্য ও সৌভাগ্য-প্রাপ্ত হয়েছে ; এরপর কখনো সে দুর্ভোগ-দুভার্গ্যে পতিত হবে না। আর পাল্লা হালকা দেখতে পেলে সে ঘোষণা করবে £ অমুকের সস্তান অমুক চির হতভাগ্য হয়ে গিয়েছে, কোনদিন সে সৌভাগ্যের মুখ দেখবে না। তাছাড়া ‘যাবানিয়া’ নির্মিত বিরাট বিরাট হাতুড়ী হাতে করে তার দিকে এগিয়ে যাবে। এবং এ জাহান্নামী দলকে ধরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ ক্কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা এক ঘোষণা দিবেন, সেখানে হযরত আদম আলাইহিস সালামও থাকবেন। বলবেন, হে আদম, যাও, জাহান্নামীদেরকে পাঠাও । হযরত আদম (আঃ) বলবেন, জ্াহামামীরা সংখ্যায় কত? আল্লাহ্ পাক বলবেন $ হাজারে নয় শ’ নিরানববই জন। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখে এই হাদীস শ্রবণের পর সাহাবীগণ এমনই দিশাহারা হয়ে পড়লেন যে,: তাদের হাসি একদম খতম হয়ে গেল। হুযুর তাদের এ অবস্থা দেখে ইরশাদ করলেন £ তোমরা আমল করে যাও এবং সুসংবাদ গ্রহণ কর। সেই আল্লাহ্র কসম, যার হাতে মুহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন-মরণ, তোমাদের সাথে আরও দু’টি জাতি থাকবে যাদের সংখ্যা সমগ্র বনী আদম ও বনী ইবলীসের (জ্বিনজাতি) ধ্বংসপ্রাপ্তদের চাইতেও বেশী হবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, এরা কারা? হুযুর বললেন £ ইয়াজুজ ও মাজুজ। এই সংবাদ শ্রবণে সাহাবীদের অস্থিরতা দূরীভূত হয়। হুযুর বললেন, তোমরা আমল করে যাও এবং সুসংবাদ গ্রহণ কর, সেই সত্তার কসম, যার মুঠোয় মুহাম্মদের জীবন, কিয়ামতের জনসমুদে তোমরা হবে উটের পীজরের তিলকের মত কিংবা অন্য কোন জানোয়ারের সম্মুখের পায়ের চিহ্নের মত। (অর্থাৎ সহজেই তোমাদেরকে চিনে নেওয়া যাবে)। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।