ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

ITT Kd আল্লাহ্র ইনসাফ তাদের কাছে প্রকাশিত থাকে। নেকী-বদীর বিবরণ সম্বলিত আমলনামাসমূহ উড়তে শুরু করবে এবং মীযান পাল্লা খাড়া করা হবে। সকলের দৃষ্টি আমলনামার দিকে নিবদ্ধ থাকবে যে, তা ডান হাতে আসছে নাকি বাম হাতে। অতঃপর মীযানের দিকে দৃষ্টি নিবদ্ধ হবে যে, পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকীর পাল্লা। হায়, সে সময়টি হবে ভীষণ আতঙ্কজনক ; মানুষের জ্ঞান-বুদ্ধি তখন স্থির থাকবে না। হযরত হাসান (রাযিঃ) বলেন যে, একদা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দীকাহ্‌ রাযিয়াল্লাহু আন্‌হার কোলে শির- মুবারক রেখে আরাম করছিলেন। তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। ইতিমধ্যে হযরত আয়েশা (রাযিঃ) আখেরাতের কথা স্মরণ করে কাদতে লাগলেন। তার অশ্রুধারা প্রবাহিত হয়ে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর চেহারা-মুবারকের উপর পতিত হলে তার ঘুম ভেঙ্গে যায়। তিনি বললেন, আয়েশা! তুমি কাদছ কেন? হযরত আয়েশা (রাযিঃ) বললেন, আখেরাতের কথা মনে পড়েছে। আচ্ছা, তখন আপনার স্ত্রী-পরিজনের কথা কি আপনি স্মরণ করবেন? হুযুর বললেন ৪ tr Pr ee BLP wr প্লে লালা = পালা 2৯ kd Te OE « SIS in SS Obie PIR G33 SSE SH PAL রা পঞাণা ~ PD ra Pras +2 FN লালাকা w pp A> 2S > Jac Yl S99 pI ps 21 Tore AD SAE dd EY MEE A ARE SFA AVG LE CE Pate ‘APD bls Lessa 1 ES ‘সেই আল্লাহ্র শপথ-_যার হাতে আমার জীবন-মরণ, তিন জায়গায় তো কারুরই কারো কথা স্মরণ থাকবে না $ যখন মীযান পাল্লা স্থাপন করতঃ আমলের পরিমাপ করা হবে। মানুষ ভীতি বিহ্বল থাকবে যে, তার নেকীর পাল্লা ভারী হয়, নাকি বদীর পাল্লা। আমলনামা বিতরণের সময় তা ডান হাতে আসে নাকি বাম হাতে। আর পুলসিরাত পার হওয়ার সময় ৷’ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।