অধ্যায় $ ৩৯ আমল, মীষান পাল্লা ও জাহান্নামের আযাবের বয়ান আমার ভাই! মীযান পাল্লার চিন্তা-ফিকির থেকে উদাসীন থেকো না। আমলনামা ডান হাতে মিলবে না বাম হাতে সেই বিষয়ে গাফেল থেকো না। কারণ, সওয়াল-জওয়াবের পর মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী হবে সম্পূৰ্ণ নেকীশুন্য। পাখীরা যেভাবে ঠোট মেরে দানা তুলে নেয় অনুরূপভাবে জাহান্নাম থেকে একটি ‘কালো গর্দান’ বের হয়ে তাদের গ্রাস করে জাহান্নামে নিক্ষেপ করবে। আগুন তাদের সম্পূর্ণ গিলে ফেলবে! এবং ঘোষণা করা হবে $ ওদের কপাল খারাপ হয়ে গেছে, আর কোনদিন তা ভাল হবে না। আর এক শ্রেণী হবে যাদের কোনই পাপ নাই। তাদের সম্পর্কে ঘোষণা করা হবে £$ সর্বাবস্থায় আল্লাহ্র গুণগানকারীগণ উঠ, চল। অতঃপর তারা বেহেশতের দিকে রওয়ানা হয়ে যাবে। অনুরূপ ‘রাত্রিজাগরণকারী’দের সম্পর্কে এবং দুনিয়ার ব্যবসা-বাণিজ্য যাদেরকে আল্লাহ্র ইয়াদ ও বন্দেগী থেকে গাফেল করতে পারে নাই_তাদের সম্পর্কেও এ ঘোষণা করা হবে এবং তারাও বেহেশতে চলে যাবে। অতঃপর তাদের সকলের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে $ ওরা চির নেকবখৃত ও সৌভাগ্যশীল ; এরপর কখনও কোন দুর্ভোগ-দুর্ভাগ্য তাদেরকে স্পর্শ করবে না। এরপর তৃতীয় শ্রেণীটি রয়ে যাবে, আর তাদের সংখ্যাই হবে সর্বাধিক। তারা ভালও করেছে, খারাপও করেছে। কোন কোন ক্ষেত্রে ওসব কু-কর্ম তাদের অজ্ঞাত থাকলেও আল্লাহ্ পাকের নিকট তা গোপন থাকে নাই। হয়তঃ তাদের নেকীর পরিমাণ বেশী অথবা বদ্বীর পরিমাণ বেশী হবে। কিন্ত, স্ষমাপ্রাপ্ত হলেও আল্লাহ্র করুণা উপলব্ধি করে, অথবা শাস্তিপ্রাপ্ত হলেও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।