Ebdslbak ote 2 জন্য ও মানুষের কল্যাণে নযীরবিহীন দৃষ্টান্ত রেখে গেছেন। কিন্ত, আপনার তেরটি সন্তানের কারো জন্যই তো আপনি একটি কানাকড়িও রেখে গেলেন না। জবাবে উমর ইবনে আবদুল আযীয (রহঃ) বললেন, আপনি যে বললেন যে, আমি তাদের অন্য কানাকড়িও রেখে যাই নাই, কিন্ত আমি তো তাদের কোন হক অনাদায়ী রেখে যাই নাই এবং তাদের কোন হক আমি অন্যকে দিয়ে দিই নাই। কথা এই যে, আমার সস্তানেরা হয়তঃ আল্লাহ্র অনুগত হবে অথবা নাফরমান। যদি তারা আল্লাহ্র আনুগত্য করে তবে আল্লাহ্ই তাদের জন্য যথেষ্ট ; কারণ, আল্লাহ্ পাক নেককারদের ব্যবস্থাপক ও মুরব্বী। আর যদি তারা অবাধ্যতা 'করে তবে সেজন্য আমার কোন দায়িত্ব থাকবে না। বর্ণিত আছে যে, মুহাম্মদ ইবনে কা’ব কুরাযী (রহঃ) বহু সম্পদের অধিকারী ছিলেন। (কিন্তু সবকিছুই আল্লাহ্র রাস্তায় খরচ করে ফেলতেন)। কেউ তাকে বললেন, এই সম্পদ আপনার সসম্তানদের জন্য রেখে গেলে তাদের কল্যাণ হতো না? তিনি বললেন, না, আমি তা করবো না। বরং এ সম্পর্কে আমি আমার কল্যাণে আমার আল্লাহ্র কাছে জমা করছি। আর সম্তানদের জন্য সম্পদ নয় বরৎ সেই আল্লাহ্কে রেখে যাচ্ছি। বর্ণিত আছে, এক বুযুর্গ আবু আবদি-রাব্বিহী (রহঃ)-কে বললেন $ হে আমার ভ্রাতা, তুমি বিপদের বোঝা কাধে নিয়ে বিদায় হবে আর সম্তানদেরকে সুখে রেখে যাবে-_তা করো না। এতদশ্রবণে তিনি সম্পদ থেকে এক লক্ষ রোপ্য মুদ্রা ফী সাবীলিল্লাহ্ বিলিয়ে দিলেন। হযরত ইয়াহইয়া ইবনে মু'আয (রহঃ) বলেন, মৃত্যুর সময় মানুষ তার সম্পদের ব্যাপারে এমন দু'টি ভয়াবহ বিপদের সম্মুখীন হয় যে, এর চাইতে বড় বিপদের কথা কেউ কোনদিন শোনে নাই। জিজ্ঞাসা করা হলো যে, সে কি? তিনি বললেন £$ মৃত্যুকালে তার সমস্ত মাল-দৌলতই রেখে দেওয়া হয় ; পরস্ত, তাকে সমস্ত মালের হিসাব দিতে হয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।