ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

হাত তুলে দো'আ করলেন’ £ঃ আয় আল্লাহ্‌ উমরের হাদিয়া এই বৎসর পর আর কখনো যেন আমার কাছে পৌছতে না পারে। এর পর তার ইস্তেকাল হয়ে যায় এবং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইমি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের মধ্যে তিনিই সর্বপ্রথম তার সাথে গিয়ে মিলিত হন। হযরত হাসান (রাযিঃ) বলেন, আল্লাহ্র কসম, যে কেউ টাকা-কড়িকে বড় মনে করে, আল্লাহ্‌ পাক তাকে লাঞ্ছিত অপদস্থ করে দেন। কথিত আছে যে, সর্বপ্রথম যখন দিরহাম ও দীনার (রৌপ্য মুদ্রা ও স্বর্ণ মুদ্রা) বানানো হয় তখন ইবলীস এ দিরহাম-দীনারকে সযত্রে তুলে নিয়ে তার কপালে লাগায়। অতঃপর চুম্বন করে বললো, যারা তোমাদের ভালবাসবে, তারাই আমার প্রকৃত গোলাম। হযরত সুমাইত বিন আজ্বলান (রহঃ) বলেন, টাকা-পয়সা, সোনা-চান্দি হচ্ছে মুনাফিকদের লাগাম, এই লাগাম ধরে তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। ইয়াহ্‌ইয়া ইবনে মু'আয (রহঃ) বলেন, টাকা-পয়সা হলো বিষাক্ত বিচ্ছু ; যদি তাকে বশ করার মন্ত্র না জান তাহলে তা স্পর্শই করো না। কারণ, এ বিচ্ছু তোমাকে দংশন করলে তার বিষে তোমার মৃত্যু অবধারিত। জিজ্ঞাসা করা হলো যে, কি সেই মন্ত্রটি? তিনি বললেন, হালাল পথে উপার্জন করা এবং হক-হালাল ক্ষেত্রে ব্যয় করা। আলা ইবৃনে যিয়াদ (রহঃ) বলেন, দুনিয়া পরমা সুন্দরীর বেশে আমার সম্মুখে হাযির হয়েছিল। তখন আমি বললাম, হে দুনিয়া, আমি আল্লাহ্‌র নিকট তোর অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করি। জবাবে সে আমাকে বললো, আল্লাহ্র নিকট আমা হতে আশ্রয় পাওয়াতেই যদি তোমার সুখ-শাস্তি বিশ্বাস কর তবে টাকা-কড়ি ও সোনা-চান্দিকে ঘৃণা কর। কারণ, এটাই হচ্ছে দুনিয়ার সবকিছু। কারণ, এর দ্বারা দুনিয়ার সবকিছুই অর্জন করা যায়। অতএব, যে ব্যক্তি এ থেকে বিরত থাকবে, তার পক্ষেই সম্ভব হবে দুনিয়া হতে দূরে থাকা। মাসলামাহ্‌ বিন আবদুল আযীয (রহঃ) বর্ণনা করেন যে, হযরত উমর ইবনে আবদুল আযীয (রহঃ)-এর মৃত্যু সন্নিকটবর্তী হলে তিনি তার নিকট গমন করেন। অতঃপর তাকে বললেন, হে আমীরুল-মু'মিনীন, আপনি দ্বীনের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।