যুকাশাফাতুল-কুলুব ৩২৯ তো কোন তুলনা করাই ভুল__তাহলে তুমি নির্মল হৃদয়, সাচ্চা নিয়ত ও সর্ব বিষয়ে আল্লাহ্র সাথে বিশ্বস্ত ও আস্থাপূর্ণ সু-সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সেই মর্তবা লাভের চেষ্টা কর। এতদ্্যতীত আর কোন পথেই তা অর্জন করা সম্ভব নয়। হে মানুষ, আল্লাহ্ পানাহ্ ! তোমার অবস্থা যদি এর বিপরীত হয় অর্থাৎ তোমার আমলনামায় যদি এমন কোন অপরাধ দেখা যায় যাকে তুমি তুচ্ছ ভেবেছিলে, অথচ তা আল্লাহ্র নিকট খুবই সঙ্গীন, তাহলে আল্লাহ্ পাক আমার লা’নত ; আমি তোমার কোন ইবাদতই কবুল করব না। এই ঘোষণা কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার চেহারা কালোবর্ণ হয়ে যাবে। অতঃপর আল্লাহ্কে গোসান্বিত দেখে ফেরেশ্তাগণও তোমার উপর ক্ষেপে যাবে। এবং বলবে, তোমার উপর আমাদের লা’'নত এবং সমগ্র মাখলুকের লা’'নত। ঠিক এ মুহূর্তে ‘যাবানিয়া’ নামক আযাবের ফেরেশৃতারা তোমার দিকে অগ্রসর হবে। আল্লাহ্কে গোস্বান্বিত দেখে তারাও গোস্বায় ফেটে পড়বে। তারা তোমার প্রতি অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর আচরণ করবে। তাদের চেহারা এবং গঠনও হবে খুবই ভীতিপ্রদ। তারা তোমাকে উপুড় করে তোমার কপালের চুল ধরে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে টেনে নিয়ে যাবে। লোকেরা তোমার কালো- কুশ্রী: চেহারা ও তোমার এ অপমান ও লাঞ্ছনা দেখতে থাকবে। আর: তুমি ‘হায় ধ্বংস, হায় বরবাদি’ বলে চিৎকার করতে থাকবে। জবাবে ফেরেশতারা বলবে, আজ শুধু একটি ধ্বংস আহবান করো না বরং শত শত ধ্বংসের দো'আ কর। তারা উচ্চেঃস্বরে ঘোষণা করবে যে, এই ব্যক্তিটি অমুকের তাকে লাঞ্ছিত অপদস্থ করেছেন ; তার কুকর্মসমূহের দরুন তার উপর লা’নত করেছেন। ফলে, তার কপাল এমন পোড়াই পুড়েছে যে, কোনদিন আর এই কপালে জোড়া লাগবে না ; ভাগ্যের এ বিড়ম্বনা থেকে তার কখনও মুক্তি নাই। হে মানুষ, বহুক্ষেত্রে এ ধরণের পরিণতি ভুগতে হবে এমনসব গুনাহের দরুন যা তুমি লোকচক্ষুর আড়ালে গোপনে করেছ অথবা মানুষের অস্তরে মর্যাদার আসন প্রতিষ্ঠার জন্য তা করেছ, অথবা লোক-লজ্জার ভয়ে তাতে লিপ্ত হয়েছ। ছি, তুমি কত বড় মূৰ্খ (?) যে, তুমি ক্ষণস্থায়ী www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।