ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩২৮ i Ralls dh Suh bry সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর ইরশাদ করলেন £ তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক দুরুস্ত রাখ, পারস্পরিক মনোমালিন্যের ইছলাহ্‌ ও সংশোধন করে নাও। কারণ, আল্লাহ্‌ পাক মু’মিনদের পারস্পরিক সম্পর্কের ইছলাহ্‌ ও সংশোধন করে তাদের মাঝে ভ্রাত্ত্ববন্ধন সৃষ্টি করেন। বস্তুতঃ এতে ইঙ্গিত করা হয়েছে যে, উক্ত নে'আমত পাওয়ার জন্য নিজেকে আল্লাহ্‌র আখলাকে গড়ে তুলতে হবে। অর্থাৎ পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ অন্যান্য চরিত্রসমূহের অনুকরণ কর। এখন তুমি মনে মনে চিন্তা কর যে, তোমার আমলনামা যদি অন্যের হক থেকে মুক্ত থাকবে কিংবা থাকলেও তা ক্ষমা করে দেওয়া হয় এবং তুমি নিশ্চিত কামিয়াবী লাভ করতে পার তাহলে তোমার কি আনন্দ হবে যখন তুমি কাজীর দরবার হতে মুক্তি লাভ করবে, যখন তোমার প্রতি সস্তষ্টির ঘোষণা দেওয়া হবে, যখন তোমাকে শংৎকামুক্ত সৌভাগ্যের ও চিরস্থায়ী সুখ-শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হবে। তখন তোমার প্রাণ আনন্দে ভরে যাবে, তোমার চেহ[রা পূর্ণিমার চাদের মত প্রোজ্জ্বল হয়ে যাবে। তুমি লোকদের মাঝে উল্লসিত মনে মাথা উঁচু করে হেলে-দুলে চলবে। তোমার উপর কারো কোন বোঝা থাকবে না। তোমার মুখমণ্ডলে সুখের আভা ফুটে উঠবে, তোমার ললাটে তৃপ্তি ও সস্তষ্টির শীতলতা মুক্তার মত চমকাতে থাকবে। তাবৎ মানবসম্প্রদায় তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার সৌন্দর্য ও আনন্দ দেখে তারা ঈর্ষান্বিত হবে। তোমার সামনে ও পিছনে আল্লাহ্র ফেরেশতারা চলতে থাকবে। তারা উচ্চেঃস্বরে ঘোষণা করতে থাকবে যে, ইনি অমুকের সস্তান অমুক, আল্লাহ্‌ পাক তার প্রতি সস্তষ্ট হয়েছেন এবং তাকেও সস্তষ্ট করে দিয়েছেন। সে এমন সাফল্য ও সৌভাগ্যের অধিকারী হয়েছে যার পর আর কখনও কোন দুঃখ-দুর্গতি আসবে না। হে মানুষ, দুনিয়ার জীবনে রিয়া, দ্বীনে শিথিলতা, ক্ত্রিমতা ও কৃত্রিম সাজ-সজ্জা দ্বারা তুমি মানুষের মনে যতটুকু সম্মান লাভ করতে পারতে,__এই সম্মান ও মর্যাদাকে সেই তুলনায় অনেক বড় মনে কর না? যদি তুমি বিশ্বাস কর যে, এই সম্মান দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মানের চাইতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।