ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল_কুলুব ৩২৭ হয়ত বা এ সকল আমল তাকে আল্লাহ্‌ পাকের এমন নিকটতর ও প্রিয়পাত্র করে দিবে যে, আল্লাহ্‌ পাকের ঈমানদার বান্দাগণের জন্য তার বিশেষ অনুগ্রহবশতঃ তিনি তার প্রতি মেহেরবান হয়ে পাওনাদারদের যাবতীয় প্রাপ্য পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যেমন, হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তশরীফ রাখছিলেন। হঠাৎ তিনি হেসে উঠলেন যাতে তাঁর সম্মুখের দাতগুলো দেখা যাচ্ছিল। হযরত উমর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমার মা-বাপ আপনার জন্য কোরবান যাক, আপনি হাসছেন কেন? তিনি বললেন, আমার তাদের একজন বলবে, হে আমার রব্ব, আমার এ ভাইয়ের কাছ থেকে আমার হক আদায় করে দিন। আল্লাহ্‌ পাক বলবেন, হে ব্যক্তি, তোমার ভাইয়ের হক আদায় করে দাও। সে বলবে, আয় খোদা! আমার একটা নেকীও যে অবশিষ্ট নাই। আল্লাহ্‌ পাক তখন দাবীদারকে বলবেন, ওর তো কোন নেকীই অবশিষ্ট থাকে নাই, বল, এখন কি করতে চাও? সে বলবে, হে প্রতিপালক, সে আমার পাপের বোঝা বহন করুক। হযরত আনাস (রাযিঃ) বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, সত্যি সে দিনটি কি কঠিন ছিল! মানুষ সেদিন এমন সঙ্গীন বিপদে পড়বে যার জন্য তার পাপের বোঝা আর একজনের ঘাড়ে তুলে দিতে প্রয়াস পাবে। তিনি বললেন, অতঃপর আল্লাহ্‌ পাক এ দাবীদারকে বলবেন, মাথা তুলো, বেহেশৃতের দিকে তাকাও। সে মাথা তুলে দেখবে। হে আল্লাহ্‌, এ-যে মূল্যবান চাদির সু-উচ্চ শহরসমূহ ও মুক্তাখচিত সোনার বালাখানাসমূহ দেখতে পাচ্ছি। এসকল নে'আমত কোন্‌ নবীর জন্য? কোন্‌ সিদ্দীকের জন্য? অথবা কোন্‌ শহীদের জন্য? আল্লাহ্‌ বলবেন, এ তার জন্য যে আমাকে এর মূল্য দিতে পারবে। সে বলবে, আয় আল্লাহ্‌! কার সাধ্য সে, এর মূল্য দিতে পারে? আল্লাহ্‌ বলবেন, তুমিই তা পার। সে বলবে, তার মানে? আল্লাহ্‌ বলবেন, তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও। সে বলবে, হে মাওলা, এ ভাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহ্‌ বলবেন, যাও, তোমার ভাইয়ের হাত ধর এবং তাকে বেহেশতে নিয়ে যাও রাসূলুল্লাহ্‌ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।