ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩২৬ মুকাশাফাতুল_কুলূব বললেন, আল্লাহ্র কসম, এ তো অত্যন্ত কঠিন ব্যাপার। হায়, কি সঙ্গীন সেই দিনটি যেদিন মযলুমের পক্ষ হতে তিলমাত্র সহানুভূতি থাকবে না, একটি থাগ্নড়ও ক্ষমা করা হবে না, এমনকি একটি অন্যায় বচনও মাফ করা হবে না--যতক্ষণ না যালিমের নিকট হতে মযলুমের জন্য যথাযথ প্রতিশোধ গ্রহণ করা হয়। হযরত আনাস (রাযিঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্পাছ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ আল্লাহ্‌ পাক বান্দাদিগকে ধূলিমলিন ও সহায়- সম্বলহীন অবস্থায় পুনরুখিত করবেন। অতঃপর তিনি এক আওয়ায দিবেন যা দূর থেকেও তেমনি শোনা যাবে যেভাবে নিকট হতে শোনা যাবে। তিনি বলবেন £ আমি বাদশাহ, আমি হিসাব গ্রহণকারী, প্রতিফলদাতা। কোন বেহেশৃতী বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপর কোন দোযখীর কোন হক রয়েছে, যতক্ষণ আমি তার কাছ থেকে প্রতিশোধ না গ্রহণ করি। অনুরূপ, কোন জাহান্নামীও জাহান্নামে প্রবেশ করবে না যার উপর কোন জান্নাতীর হক রয়েছে যতক্ষণ না আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করি। এমনকি, আমি একটা চপেটাঘাতেরও আজ প্রতিশোধ গ্রহণ করবো। আমরা আরজ করলাম,ইয়া রাসূলাল্লাহ, কিভাবে আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে, অথচ, আমরা থাকবো উলঙ্গ দেহ, ধূলি- মলিন, সহায়-সম্বলহীন? তিনি বললেন, তোমাদের নেকীসমূহের দ্বারা আর নেকী না থাকলে মযলূমের পাপরাশি যালিমের গর্দানে চাপিয়ে দেওয়ার দ্বারা। অতএব, হে আল্লাহ্র বান্দারা, আল্লাহ্র বান্দাদের প্রতি যুলুম থেকে বাচ, করা থেকে বিরত থাক এবং আল্লাহ্‌কে ভয় কর। কারণ, আল্লাহ্‌ ও বান্দার মধ্যকার ব্যাপারসমূহ তো খাস বিষয়, তা দ্রুততর মাফ হয়ে যেতে পারে। কিন্ত, যার উপর, মানুষের প্রতি যুলুম বা অন্যান্য পাওনা দাড়িয়ে গেছে এবং এঁ সব অন্যায় থেকে তওবা করতঃ বিরতও হয়েছে, কিন্ত, হকদারের কাছ থেকে ক্ষমা লাভ করতে পারে নাই, তার জন্য উচিত অধিক পরিমাণে নেকী হাসিল করতে থাকা, যাতে তা এঁ প্রতিফল দিবসে তার কাজে আসে। এবং অতি গোপনে একাস্ত এখলাছ ও নিষ্ঠার সাথে এমন কিছু নেক আমল করা উচিত যা একমাত্র সে ও আল্লাহ্‌ ব্যতীত আর কেউ জানতে না পারে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।