ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

tds b BG ll বার্তায়, আলাপ-আলোচনায় যাদের প্রতি অন্যায় করেছিলে ইত্যাদি। হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের যমীনে মূর্তিপৃজার ব্যাপারে শয়তান সম্পূর্ণ নিরাশ হয়ে গেছে। কিন্ত, সেই তুলনায় ছোট ধরনের পাপে লিপ্ত দেখেই আনন্দিত হবে, অথচ, এ পাপাচারই তোমাদের ধ্বংস করে দিবে। অতএব, তোমরা যুলুম হতে বেচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা কর। কারণ, মানুষ ক্বিয়ামতের দিন পাহাড়সমূহ পরিমাণ নেকী নিয়ে আসবে। সে ধারণা করবে যে, এই নেকীর উসীলাতেই সে নাজাত পেয়ে যাবে। হঠাৎ এক ব্যক্তি এসে অভিযোগ করবে, হে আল্লাহ্‌, এই ব্যক্তি আমার উপর এই যুলুম করেছিল, হক নষ্ট করেছিল। তখন হুকুম হবে যে, তার নেকীসমূহ থেকে তা পুরণ করে নাও। এভাবে হতে হতে তার একটিমাত্র নেকীও অবশিষ্ট থাকবে না। তার অবস্থা এ রকম যে, কিছু মুসাফির কোন জঙ্গলে অবতরণ করলো। তাদের সঙ্গে ভ্বালানি নাই। তাই, তারা জ্বালানি সংগ্রহ করে অতঃপর খুব করে আগুন জ্বালিয়ে দিল এবং নিজেদের ইচ্ছামত যা করার করলো। অনুরূপ, যুলুমের গুনাহ্‌ও নেকীসমূহকে বরবাদ করে দেয়। যখন : পবিত্র কুরআনের এ আয়াত নাযিল হলো $৪ ER ASB ADO At S Cyr CL) A 2p পাগল 20 did 6 mA ASD iL ‘হে নবী! অবশ্যই তোমার মৃত্যু হবে এবং অবশ্যই তাদেরও মৃত্যু হবে। অতঃপর তোমরা কিয়ামত দিবসে তোমাদের প্রতিপালকের নিকট পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করবে। (যুমার $ ৩০, ৩১) তখন হযরত যুবায়ের (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌, দুনিয়াতে আমাদের মধ্যে যা-কিছু সংঘটিত হয়েছে, অপরাধের ধারা স্বরূপ তা কি সেখানে উত্থাপিত হবে? তিনি বললেন, হাঁ, তা পুনরায় উত্থাপিত হবে, যতক্ষণ না তোমরা প্রত্যেক হকদারের হক আদায় করে দাও। হযরত যুবায়ের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।