৩২৪ যুকাশাফাতুল-কুলুব করতে পার? অথচ, সেদিন শিংবিহীন জানোয়ারের প্রতি শিংওয়ালা জানোয়ারের যুলুমেরও প্রতিশোধ নেওয়া হবে। হযরত আবু যর (রাযিঃ) বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বকরীকে পরস্পর গুতোগুতি করতে দেখে বললেন, হে আবূ যর, বলতে পার, কি জন্য ওরা গুতোগুতি করছে? আমি বললাম, স্বী-না। তিনি বললেন, আল্লাহ্ পাক কিন্ত জানেন এবং কিয়ামত দিবসে ওদের মাঝে তার ফয়সালা করবেন। আল্লাহ্ পাক বলেছেন ৫ ALA 5 3 oN 3 yea SE » STILL aS) ‘পৃথিবীতে বিচরণকারী প্রাণীসকল ও দু’ ডানায় ভর করে উড্ডয়নকারী পাখীর দল তোমাদেরই মত।’ (আন্আম $£ ৩৮) এ আয়াতের ব্যাখ্যায় হযরত আবু হুরাইরাহ্ (রাযিঃ) বলেন, কিয়ামত জীব-জানোয়ার ও পাখীর দল-_সকলকেই একত্রিত করা হবে। আল্লাহ্ পাক তাদের মধ্যে ন্যায়সঙ্গত বিচার অনুষ্ঠান করবেন, শিংহীনের জন্য শিংদারের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। অতঃপর বলবেন £ঃ তোমরা মাটি হয়ে যাও, তখন তারা মাটি হয়ে যাবে। তা দেখে কাফেররা বলতে শুরু করবে $ হায়, আমরা যদি মাটি হয়ে যেতাম। হে মিসকীন! কি অবস্থা হবে, যখন তুমি দেখবে যে, বনু কষ্টের বিনিময়ে অর্জিত নেকীসমূহ তোমার আমলনামায় নাই। তুমি বলবে, আমার নেকীগুলো কোথায় গেল? তখন বলা হবে $ তা তোমার বিরুদ্ধে ন্যায়সঙ্গত অভিযোগকারীদের আমলনামায় দেওয়া হয়েছে। আরও দেখবে, তোমার আমলনামা এমনসব পাপাচারে পূর্ণ হয়ে আছে যেসকল পাপাচার হতে তুমি কঠিন সাধনা ও কষ্টের দ্বারা নিজেকে বিরত রেখেছিলে। তুমি বলবে, হে খোদা, এ সকল পাপাচারে তো আমি কখনও লিপ্ত হই নাই। তখন জবাব আসবে £ এ হচ্ছে এ সকল মানুষের পাপরাশি যাদের তুমি গীবত করেছিলে, ভৎসনা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।