ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় 23 ৩৭ হযরত আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ঃ ‘বলতে পার, নিঃস্ব-নিঃসস্বল কাকে বলে? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমাদের বিবেচনায় নিঃস্ব-নিঃসম্বল তো সেই ব্যক্তি যার টাকা-কড়ি, ধন-সম্পদ বলতে কিছুই নাই। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃসম্বল হলো সেই ব্যক্তি যে কাল কিয়ামতে নামায-রোযা, সদ্বকা-যাকাত প্রভৃতি আমল নিয়ে হাযির হবে। কিন্ত সে কাউকে গাল-মন্দ করেছিল, কাউকে চারিত্রিক অপবাদ দিয়েছিল। অন্যায়- করেছিল_- ফলে, এঁ সকল মযলূমকে তার নেকীসমুহ বন্টন করে দেয়া হবে। তাদের ক্ষতিপূরণের আগেই যদি তার নেকীসমূহ খতম হয়ে যায় তবে তাদের গোনাহসমূহ তার গর্দানে চাপানো হবে এবং পরিণামে তাকে দোযখের আগুনে নিক্ষেপ করা হবে। অতএব, হে বন্ধু, চিন্তা কর, সেদিন তোমার কি দুর্দশা হবে। কারণ, তোমার কোনও নেক আমল কি রিয়া ও শয়তানের ফেরেবমুক্ত আছে? নাই। তাই, দীৰ্ঘদিনেও যদি দু'য়েকটি দোষমুক্ত নেকী করেও থাক, তোমার বিরুদ্ধে অভিযোগকারীরাই তো তা ক্ষতিপূরণ স্বরূপ কেড়ে নিয়ে যাবে। তুমি যদি আজীবন লাগাতার নফল রোযা ও রাতভর ইবাদতে অভ্যস্ত থাক তবুও নিজেই নিজের হিসাব নিলে দেখতে পাবে যে, এমন কোন দিন যায় নাই যেদিন তোমার জিহবা মুসলমানদের এমনসব গীবত করে নাই যার ক্ষতিপূরণে জীবনের যাবতীয় নেক আমলই তামাম হয়ে যাবে। তাহলে, আরও যে সকল গুনাহসমূহ রয়েছে_যেমন, হারাম মাল, হারাম রুযি ভক্ষণ, সন্দেহযুক্ত কাজ বা বস্তু ব্যবহার, ইবাদতে ক্রুটি প্রভৃতির কি পরিণাম হবে! তুমি পরের হক হরণ ও যুলুমের প্রায়শ্চিত্ত হতে মুক্তি লাভের কি আশা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।