ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩২২ জন্য দণ্ডায়মান হবে, সেদিন অনেকেই নিজের ঘামে কান পর্যন্ত ডুবে যাবে। আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ক্কিয়ামতে মানুষের শরীর থেকে অজস্র ঘাম ঝরতে থাকবে।সেই ঘাম যমীনের সত্তর গজ তলদেশ পর্যন্ত পৌছবে! বুখারী, মুসলিম আর এক হাদীসে আছে, মানুষ দণ্ডায়মান অবস্থায় চল্লিশ বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং সীমাহীন কষ্টের দরুন ঘাম ঝরে ঝরে গলা পর্যন্ত পৌছবে। হযরত উক্‌বা ইবনে আমের (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ কিয়ামত দিবসে সূর্য্য যমীনের নিকটবর্তী হবে ; ফলে, মানুষ খঘর্মাক্ত হতে থাকবে। কারো ঘাম পায়ের গোড়ালী পর্যন্ত, কারো অর্ধহাটু, কারো হাঁটু, কারো উরু, কারো কোমর, কারো মুখ পর্যন্ত পৌছবে। কারো মাথা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। হে মিসকীন ! হে সহায়-সম্বলহীন। হাশর ময়দানের ঘামের দরুন পরিস্থিতি ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে দেখ। এ অবস্থায় অনেকে বলতে শুরু করবে, হে খোদা, আমাকে জাহান্নামে নিক্ষেপ করে হলেও এ কঠিন বিপদ ও প্রতীক্ষার কষ্ট হতে মুক্তি দাও। অথচ তখনও হিসাব-কিতাব শুরু হয় নাই, কোন শাস্তিও দেওয়া হয় নাই। হে মানুষ, তুমিও তো তাদেরই একজন হবে। তোমার কি জানা আছে যে, কি পরিমাণ ঘামের মধ্যে ডুবে যাবে? কোন মুসলমানের উপকারের জন্য যাতায়াত, কল্যাণের প্রতি আহ্বান ও অন্যায়-অনাচার হতে বিরত রাখার কাজে যদি তোমার ঘাম না ঝরে থাকে তবে কাল কিয়ামতের মাঠে লজ্জা, শংকা ও ভীতি তোমার সেই ঘাম বের করে ছাড়বে। তখন সেই কষ্টের কোন সীমা থাকবে না। মানুষ যদি মূর্খতা, অজ্ঞতা ও দম্ভ-অহংকারের শিকার না হয় তা'হলে খুব সহজেই উপলব্ধি করবে যে, আল্লাহ্র বিধান ও বন্দেণী পালনের কষ্ট সময় ও পরিমাণের দিক থেকে কিয়ামতের নিদারুণ কষ্ট ও দীর্ঘ প্রতীক্ষার সময়কাল ও পরিমাণের তুলনায় অনেক তুচ্ছ, অতীব সামান্য। কারণ, সেই কষ্ট অতি ভীষণ ও অত্যন্ত দীর্ঘ। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।