মুকাশাফাতুল-কুলুব ৩২১ মানুষ যে বস্তুকে ইন্দ্রিয়শক্তির দ্বারা উপলব্ধি করে না তাকে অস্বীকার করাই মানুষের স্বভাব। সাপ যে বিনা পায়ে পেটের উপর বিদ্যুৎগতিতে হাটে তা যদি সে স্বচক্ষে অবলোকন না করতো তবে বিনা পায়ে হাঁটতে পারাকেও অস্বীকার করতো। অতএব, দুনিয়ার উপর অনুমান করে দুনিয়াতেও অনেক বিস্ময়কর জিনিস আছে যা স্বচক্ষে দেখার আগে তুমি অস্বীকারই করতে। অতএব, হে বান্দা, তুমি ধ্যান কর যে, কিয়ামতের ময়দানে তুমি উলঙ্গ, অপমানিত-অপদস্থ অবস্থায় দিশাহারা হয়ে অপেক্ষা করছ যে, তোমার সম্পর্কে বেহেশতের ফয়সালা হয়, নাকি জাহান্নামের । সেই পরিস্থিতিকে অতি কঠিন বলে বিশ্বাস কর ; কারণ, সত্যিই তা যারপর নাই কঠিন। তারপর চিন্তা কর যে, সাত আসমান, সাত যমীনের সমস্ত মাখলুকাত তথা ফেরেশতা, জ্বিন-ইনসান, শয়তান, বন্য পশু, হিংস্র জন্ত, পশু-পক্ষী সবাই সেখানে একত্রিত হয়ে প্রচণ্ড ভিড় সৃষ্টি হয়েছে। সূর্য্য আগের মত নাই, বরং তা দুই ধনুক পরিমাণ নিকটবর্তী হয়ে তাদের মাথার উপর প্রচণ্ড তাপ ঢালছে। আল্লাহ্র আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া নাই। একমাত্র নৈকট্যপ্রাপ্ত বান্দাগণই সেই ছায়া লাভে ধন্য হচ্ছে। আর বাকী সকলে প্রখরতর সূর্য্যতাপে : ভ্বলে-পুড়ে শেষ হচ্ছে। সূর্য্যের তেজ যেন তাদের গলিয়ে: ফেলছে। অগ্নিঝরা তাপে মানুষ দিশাহীন হয়ে পড়েছে। পরস্ত প্রচণ্ড ভীড়ের দরুন ধাক্কা-ধাক্কি ও পায়ে-পায়ে ঘর্ষণ লাগছে। তদুপরি, মহা প্রতাপশালী আল্লাহ্র সম্মুখে হিসাবের লজ্জা ও অপমানবোধ তো আছেই। হায় কি বিভীষিকা! একদিকে সূর্য্যের অগ্নিঝরা উত্তাপ, অসংখ্য প্রাণীর নিঃশ্বাসের উত্তাপ, আর একদিকে লজ্জা, ভীতি ও অপমানবোধের দরুন হৃদয়ের অগ্নিসম যন্ত্রণার উত্তাপ। প্রতিটি চুলের গোড়া হতে ঘাম প্রবাহিত হয়ে ক্কিয়ামাতের মাঠ ছেয়ে যাচ্ছে। আল্লাহ্র দরবারে যার যার স্তর হিসাবে সেই ঘাম কারো কেউ কেউ তো ঘামের ভিতর একেবারেই যেন ডুবে যাচ্ছে। হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ রাব্বুল-আলামীনের সম্মুখে হিসাবের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।