ধরনের গর্হিত কাজে সে লিপ্ত থাকতো। নগরবাসীর বহু চেষ্টাও তার কোন প্রকার সংশোধন করতে পারে নাই। অবশেষে অতিষ্ঠ হয়ে সকলেই আল্লাহ্র দরবারে তার কদর্যতা হতে মুক্তি পাওয়ার জন্য কায়মনোবাক্যে মুনাজাত করলো। অতঃপর আল্লাহ্ তা'আলা তাদের দো'আ কবুল করে হ্যরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন $ ‘হে মুসা! বনী ইসরাঈল গোত্রে একজন ভণ্ড যুবক আছে, তাকে শহর হতে বহিষ্কার করে দাও, যাতে শুধুমাত্র এক ব্যক্তির পাপের কারণে সমগ্র নগরবাসীর উপর আমার গযব নাযিল না হয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ্র নির্দেশ অনুযায়ী তাকে বহিষ্কার করে দিলেন। কিন্ত সেই যুবক শহর হতে বহিষ্কৃত হয়ে পার্শ্ববর্তী অপর এক বস্তিতে আশ্রয় গ্রহণ করে। আল্লাহ্ তা'আলা হযরত মুসা আলাইহিস সালামের নিকট পুনরায় ওহী পাঠিয়ে তাকে সেখান থেকেও বহিষ্কার করার নির্দেশ দিলেন। হযরত মুসা (আঃ) তাই করলেন। অবশেষে লোকটি এক নির্জন প্রান্তরে গিয়ে আশ্রয় নিলো। যেখানে মানুষ বা পশুপঙক্ষী এমনকি তরুলতা বলতে কিছুই ছিল না। পরবর্তী এক পর্যায়ে লোকটি সেখানে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। এহেন অসহায় অবস্থায় তার পার্খে সাহায্যকারী বলতে কেউ ছিল না। এই করুণ অবস্থায় সে ভুলুষ্ঠিত হয়ে মাটির উপর মাথা রেখে বারবার বলছিল $ ‘হায়! আজকে যদি আমার মা আমার :কাছে থাকতেন, তা'হলে তিনি আমার দুঃখে দুঃখিতা হতেন, আমার সেবা-শুশ্রযা করতেন, মায়া-মহব্বত করতেন, আমার জন্য নয়ন সিক্ত করে রোদন করতেন। হায়! আজকে যদি আমার পিতা কাছে থাকতেন, তা’হলে তিনি আমার সাহায্য-সহযোগিতা করতেন। হায়! যদি আমার স্ত্রী পার্শ্বে থাকতো, তা’'হলে সে আমার দুঃখে ক্রন্দন করতো। হায়! যদি আমার সম্তান-সম্ততি এখানে থাকতো, তা’হলে তারা আমার মৃতদেহের পার্শ্বে বসে কান্নাকাটি করতো আর বলতো,-_হে আল্লাহ্! আমাদের প্রবাসী পিতাকে তুমি ক্ষমা করে দাও, তিনি অসহায় দুর্বল, তোমার না-ফরমান, অবাধ্য ও স্বেচ্ছাচারী ; লোকেরা তাকে শহর থেকে বস্তিতে বের করে দিয়েছে, পুনরায় তাকে বস্তি থেকে বিজন প্রান্তরে বহিষ্কার করেছে ; আর আজকে তিনি ইহকালের এই বিজন ভূমি থেকে পরকালের পথে চিরবিদায় গ্রহণ করছেন, সবকিছু থেকে তিনি নিরাশ ও বঞ্চিত হয়ে একমাত্র তোমার পানে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।