ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩২০ যুকাশাফাতুল-কুলুব হবে। হে মিসকীন, হে সম্বলহীন! চিন্তা কর, সে-দিনটি কিরূপ ভয়াবহ ও সঙ্গীন হবে। হায়, সমস্ত মাখলূৃক যখন এ যমীনের উপর একত্রিত হবে সুরুজ আলোহীন হয়ে যাবে, ফলে, সমগ্র পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। এমনি অবস্থায় আসমান তাদের মাথার উপর ঘুরতে শুরু করবে এবং এই কঠিন, শক্ত ও মোটা আসমান পাচশত বৎসর পর্যস্ত ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হতে থাকবে। ফেরেশতাগণ বিভিন্ন প্রান্তে দাড়িয়ে থাকবেন। হায়, কি ভয়াবহ অবস্থা হবে, কি ভীষণ ও বিকট আওয়ায হবে যখন এ কঠিনতম আসমান খান-খান হতে থাকবে, অতঃপর হলুদাভ রঙে প্রবাহিত হতে থাকবে। পাহাড়- পর্বত তুলার মত হয়ে উড়তে থাকবে, মানুষ উলঙ্গ দেহে, উলঙ্গ পায়ে বিক্ষিপ্ত পঙ্গ-পালের মত দিশাহারা হয়ে ছুটাছুটি করতে থাকবে। নবী করীম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মানিত স্ত্রী হযরত সাওদাহ্‌ রাযিয়াল্লাহু আনহা বলেন £ আমি জিজ্ঞাসা করলাম, কি লজ্জার কথা! ইয়া রাসূলাল্লাহ্‌ ! এ হালতে একজন আর একজনের দিকে দেখবে। তিনি বললেনঃ নিজ নিজ পরিস্থিতির ফলে সেই অবকাশই কারো হবে না। bai Os Lins ALL EA SFY ‘প্রতিটি মানুষ সেদিন এমন অবস্থার সম্মুখীন থাকবে যা তাকে অন্য সবকিছুর কথা বিস্মৃত করে দিবে। (আবাসা $£ ৩৭) অতএব, হে মানুষ, সেই ভয়াবহ দিনের কথা স্মরণ কর যেদিন সকলের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে যাবে, তবুও একজন আর একজনের দিকে তাকাবার উপায় হবে না। আর তা সম্ভবই বা কিভাবে? কারণ, কেউ সেখানে উপুড় হয়ে হামাগুড়ি দিয়ে চলবে, কেউ মাথার উপর চলবে। আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ কিয়ামতের দিন মানুষ তিন অবস্থায় হাশরের মাঠে আসবে $ সওয়ার হয়ে, পায়ে হেঁটে এবং চেহারার দ্বারা হেঁটে। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ্‌, চেহারার দ্বারা হাঁটবে কিরূপে? তিনি বললেন, যে খোদা রাখেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।