ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩১৮ মুকাশাফাতুল-কুলূব oO PEE EI TEE OW EE £পর দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। তৎক্ষণাৎ তারা (জীবিত) হয়ে (আপন পদযুগলের উপর) দাড়িয়ে (পুনরুখানের বিস্ময়কর দৃশ্য) অবলোকন করতে থাকবে।’ (যুমার $ ৬৮) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £$ “শিঙ্গা ফুৎকারক ফেরেশতা পুনজীবিত হবার পর আবার শিঙ্গার কাছে এসে তা মুখে লাগাবেন। এবং এক পা আগে ও আর এক পা পিছনে স্থাপন করে দ্বিতীয় ফুৎকারের হুকুমের প্রতীক্ষায় থাকবেন বন্ধুগণ, শিঙ্গায় ফুকের কথা স্মরণ কর, আল্লাহ্‌কে ভয় কর। চিন্তা কর, দ্বিতীয় ফুৎকারে সবাই যখন পুনজীবিত হবে তখন সেই ফুৎকারের বিভীষিকা দেখে তারা কিরূপ ভীত সন্ত্রস্ত হবে, কিরপ পেরেশান ও অসহায় বোধ করবে। তদুপরি, পরবর্তী ফয়সালার ভয়ে কিরূপ কম্পমান থাকবে যে, রহমত ও জান্নাতের ফয়সালা হয়, নাকি লা'নত ও গযবের। তুমিও সেদিন তাদের মত দিশাহীন ও অসহায় বোধ করবে। আর যদি তুমি দুনিয়াতে রাজা-বাদশা বা দাম্ভিক এখর্যশালী হয়ে থাক তবে মনে রাখ, প্রভাব-প্রতিপত্তিশালী রাজা-বাদশা ও এখ্বর্যশালীরা সেদিন সর্বাধিক বিপন্ন, বিষন্ন ও ঘৃণ্য সাব্যস্ত হবে। মানুষের পদস্রোত তাদের পিপীলিকার মত নিষ্পেষিত করবে। সেইদিন জঙ্লী জানোয়াররা মাথা নীচু করে পাহাড়-পর্বত ও জঙ্গল থেকে বেরিয়ে আসবে, প্রকৃতিগতভাবে মানবভীরু হওয়া সত্বেও সেদিন তারা মানুষের মাঝে এসে ভিড় করবে। এ তাদের কোন অপরাধের শাস্তি নয় বরং হাশর দিবসের ভীতি, প্রচণ্ড আওয়ায ও শিঙ্গায় ফুৎকারের বিকটতায় ওরা মানুষের থেকে দূরে থাকার অনুভুতি বিস্মৃত করে দিবে। আল্লাহ্‌ পাক একাই বলেছেন $ 2 s 29 29> পল ac CUE MEME KR ose \১| 5 ‘যখন জঙ্লী প্রাণীরা একত্রিত হবে।’ (তাকৃভীর $£ ৫) সেদিন সমস্ত শয়তান, বড় বড় না-ফরমান ও সীমালংঘনকারীরাও আল্লাহ্‌র সম্মুখে হাযিরার ভয়ে কাতর ও অবনত হয়ে যাবে। পবিত্র কুরআন বলে £$ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।