₹1৩!-খু< ৩১৫ ইবনে যায়দ (রহঃ) বলেছেন যে, এখানে ইমাম মানে, নাযিলক্ত আসমানী কিতাব। অর্থাৎ লোকদিগকে ‘হে তাওরাতওয়ালা, হে ইন্জীলওয়ালা, হে কুরআনওয়ালা ইত্যাদি বলে ডাকা হবে। হযরত মুজাহিদ ও হযরত ক্কাতাদাহ্ (রহঃ) বলেন যে, ‘প্রত্যেকের ইমাম’ মানে তার নবী। অর্থাৎ ক্বিয়ামতের ময়দানে আল্লাহ্ পাক ঘোষণা করবেন যে, ইবৃরাহীম (আঃ)-এর অনুসারীদের হাযির কর, মুসা (আঃ)-এর অনুসারীদের হাযির কর, ঈসা (আঃ)-এর অনুসারীদেরকে হাযির কর, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অনুগামীদের হাযির কর ইত্যাদি। হযরত আলী (রাযিঃ) বলেন যে, ইমাম মানে নেতা বা অনুসৃত ব্যক্তি। অর্থাৎ যে-সময় লোকেরা যার আদেশ- নিষেধ মেনে চলতো তাদেরকে সেই নেতা সহকারে তলব করা হবে। সহীহ হাদীসে হযরত ইবনে উমর (রাযিঃ)-এর রেওয়ায়াতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আল্লাহ্ পাক যখন কিয়ামত দিবসে পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষকে একত্রিত করবেন তখন প্রত্যেক গাদ্দারের (অঙ্গীকার ভঙ্গকারীর) জন্য এক-একটি (অপমানকর) ঝাণ্ডা বুলন্দ করা হবে এবং ঘোষণা করা হবে যে, এটি হচ্ছে অমুকের সস্তান অমুকের গাদ্দারীর নিশান। তিরমিযী শরীফে হযরত আবু হুরাইরাহ্(রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে, নেক বান্দাদের এক একজনকে ডাকা হবে এবং ডান হাতে আমলনামা দেওয়া হবে। এবং তার দেহকে ষাট হাতে বর্ধিত করা হবে, চেহারাকে উজ্জ্বল করে দেওয়া হবে, মাথায় ওজ্বল্যপূর্ণ মুক্তা নির্মিত মুকুট পরানো হবে। অতঃপর তার সাথীদের দিকে যেতে শুরু করবে। সাথীরা তাকে দূর হতে দেখেই বলতে থাকবে $ হে আল্লাহ্, তাকে আমাদের কাছে পৌছিয়ে দাও এবং তার উছ্বীলায় আমাদেরকেও বরকতস্মাত কর। এতক্ষণে সে তাদের কাছে এসে পৌছবে এবং বলবে £ তোমরা সুসংবাদ গ্রহণ কর, তোমাদের প্রত্যেকের জন্যই অনুরূপ নে'আমত ও মর্যাদা। আর কাফেরের চেহারাকে কালো-কুৎসিত করে দেওয়া হবে। হযরত আদম (আঃ)-এর মত তার দেহকে ষাট হাতে বর্ধিত করা হবে। তার মাথায়ও এক বিশেষ ধরনের মুকুট থাকবে। তার সাথীরা তাকে দেখে বলতে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।