গায়রুল্লাহকে বন্ধু বা সাহায্যকারীরূপে গ্রহণ করা আল্লাহ্ তা'আলা বলেছেন SHAS HE. eS SSD YY, ‘তোমরা যালিমদের প্রতি ঝুঁকো না ; অন্যথায়, জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে।’ হুদ £ ১১৩) কোন কোন তফসীরকার বলেছেন যে, _১+5০2 বলতে কোন বস্তুর প্রতি ঝুকে পড়া ও আকৃষ্ট হওয়াকে বুঝায়, চাই তা কম মাত্রায় হোক কিংবা অধিক মাত্রায় হোক। হযরত ইকরিমা (রাযিঃ) বলেন, এ আয়াতের মর্মার্থ হলো £ ‘তোমরা যালিমদিগকে আপন বলে গ্রহণ করো না!’ বস্তুতঃ উক্ত আয়াতের যাহেরী অর্থ হয় £ তোমরা কাফের মুশরেক ও ফাসেক মুসলমানদের সাথে সম্পর্ক স্থাপন করো না। আল্লামা নিশাপুরী (রহঃ) এর ব্যাখ্যায় বলেছেন £ এর অর্থ, যুলুমবাজদের যুলুম-অত্যাচার ও তাদের নির্যাতনমূলক রীতি-নীতির সমর্থন, গুণ-কীর্তন বা প্রশংসা করা এবং তাদের যে কোন অন্যায়কর্মে সহযোগিতা বা অংশগ্রহণ করা। কিন্তু তাদের যুলুম ও অন্যায় পদক্ষেপের প্রতিবাদ-প্রতিরোধের উদ্দেশে কখনও কখনও তাদের কাছে যাতায়াত করা উক্ত আয়াতের নিষিদ্ধ সম্পর্কের আওতায় পড়ে না। (ইমাম গাযযালী (রহঃ) বলেন,) আমার ধারণায় এ যাতায়াতের বৈধতা কেবলমাত্র সামাজিক জীবনের নীতি-আদর্শের অন্তর্ভুক্ত এবং রুখসত্ বা ‘অবকাশ’'-এর পর্যায়ভুক্ত। অন্যথায়, যালিমদের থেকে সম্পূর্ণ দূরে থাকাই হচ্ছে তাকওয়ার দাবী। কারণ, আল্লাহ্ই তার বান্দার জন্য যথেষ্ট । আল্লাহ্ পাক বলেন ৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।