৩১০ মুকাশাফাতুল_কুলুব EA Dj LY!» ES ‘আসমানে রয়েছে তোমাদের রিযিক ও তোমাদের জন্য প্রতিশ্রুত সবকিছু। আসমান ও যমীনের রব্ববএর কসম, এটি ধ্রুব সত্য (যারিয়াত £৪ ২২, ২৩) একদা হযরত আবূ যর (রাযিঃ) লোকদের নিয়ে মজলিসে উপবিষ্ট ছিলেন। এমন সময় তার বিবি এসে বলতে লাগলেন, আপনি এখানে মজলিস করছেন? অথচ, আপনার ঘরে মুখে দেওয়ার মত কিছুই নাই। তিনি বললেন, হে বিবি! আমাদের সম্মুখে এক দুর্গম খাটি বিদ্যমান। সেই খাটি হতে তারাই নাজাত পাবে যারা হালকা সহজ জীবন-যাপন করে। এতদশ্রবণে তীর বিবি সস্তষ্টচিত্তে ঘরে ফিরে যান। হযরত যুমূন মিসরী (রহঃ) বলেন, যে ক্ষুধা-পীড়িত ধৈর্য্যহীন হয়ে পড়ে, সে কুফরের নিকটবর্তী হয়ে যায়। জনৈক বুযুর্গ জিজ্ঞাসিত হলেন £৪ আপনার কি কি ধন-সম্পদ আছে! তিনি বললেন ঃ কর্মজীবনের স্বচ্ছ ও সৎ কর্মশীলতা, হৃদয়ের ঈমানসিক্ত সরলতা এবং পরের ধন-সম্পদের প্রতি লোভহীনতা। বর্ণিত আছে, আল্লাহ্ তা'আলা পূর্বাবতীর্ণ কোন কিতাবে বলেছেন $ হে আদম সম্তান, সমগ্র পৃথিবীও যদি তোমার হয় তবে তোমার ভাগ্যে জুটবে শুধু তোমার নির্ধারিত খোরাকটুকু। অতএব, আমি যখন তোমাকে শুধু তোমার ভোগ্য খোরাকটুকু দান করি, আর বাকীটুকুর হিসাব অন্যদের গর্দানে চাপিয়ে দিই, বস্তুতঃ এতে আমি তোমার বৃহত্তম উপকারই করি।' কোন বুযুর্গ কানাআত বা ‘অল্পে-তুষ্টি’ প্রসঙ্গে বলেছেন $ কাদতে হয় করা বৃথা। আল্লাহ্ যা দিয়েছেন তার উপর সস্তষ্ট থাক, মানুষের থেকে কিছুর আশা করো না। বিশ্বাস কর, নির্লোভ থাকাতেই তোমার ইষ্যত। ঘনিষ্ঠ অ-ঘনিষ্ঠ কারুরই মুখাপেক্ষী হয়ো না। কারণ, পরের ধনে যে লোভ করে না সে-ই প্রকৃত ধনী। আর এক বুযুর্গ বলেছেন $ ‘এ সম্পদের স্বূপে তো ওয়ারিশদের জন্যই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।