ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩০৮ যুকাশাফাতুল_কুলুব যদি তাকে প্রয়োজন পরিমাণ রিযিকই দেওয়া হতো!’ আল্লাহ্‌ পাক হযরত ইসমাঈল (আঃ)-এর প্রতি ওহী নাযিল করেছেন যে, আমাকে তালাশ কর ভাঙ্গা-হৃদয় লোকদের কাছে। তিনি বললেন, ভাঙ্গা- হৃদয় কারা? আল্লাহ্‌ পাক বললেন, সত্যপন্থা গরীবেরা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ দরিদ্রের চাইতে উত্তম কেউ নাই যদি সে আল্লাহ্‌র প্রতি সম্তষ্ট থাকে। তিনি আরও বলেন যে, কিয়ামতের দিন আল্লাহ্‌ পাক ব্বল্বন, আমার বাছাইক্ত-মনোনীত বান্দাগণ কোথায়? ফেরেশতাগণ বলবেন, হে খোদা, তারা কারা? আল্লাহ্‌ পাক বলবেন যে, এরা এ সকল দরিদ্র মুসলমান, যারা আমার দেওয়া হিস্‌সার উপর তুষ্ট ছিল, আমার নির্ধারিত তকদীরের উপর খুশী ছিল। তাদেরকে বেহেশতে দাখিল করে দাও। অতঃপর তারা বেহেশতে প্রবেশ করে খেতে থাকবে এবং পান করতে থাকবে, অথচ তখনও লোকেরা হিসাবে ব্যস্ত থাকবে। অল্পে তুষ্টি বা আল্লাহ্র হিস্‌সার উপর খুশী থাকা সম্পর্কে বহু হাদীস বর্ণিত আছে। অশ্পে-তুষ্টির বিপরীতে রয়েছে লোভঁ_লালসা। এ সম্পর্কে হযরত উমর (রাযিঃ) বলেছেন £ লালসাই দারিদ্র্য, আর লালসামুক্ত থাকাতেই প্রাচূর্য। কারণ, যে ব্যক্তি অন্যের সম্পদের প্রতি লোভ না করে বরং নিজের যা আছে তার উপর সস্তষ্ট থাকবে, কোন মানুষের কাছে তাকে. তোয়ায- নোয়ায করতে বা ধন্না দিতে হবে না। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেছেন £$ প্রত্যহ আরশের নীচ থেকে একজন ফেরেশ্তা আওয়ায দিয়ে বলে, হে আদম সম্তান, যে ‘অল্প’ তোমার প্রয়োজন মিটাতে যথেষ্ট তা এঁ ‘বেশী’ অপেক্ষা উত্তম যা তোমাকে অবাধ্য ও সীমালংঘনকারী করে দেয়। হযরত আবু দার্দা (রাযিঃ) বলেন, প্রতিটি মানুষের বিবেক-বুদ্ধিই ক্রটিপূর্ণ। কারণ, সে দুনিয়ার প্রাচূর্য দেখলে ফর্তিতে নেচে উঠে। অথচ, দিবা-রাতের অশ্রান্ত চাকা যে তার মুল্যবান জীবনকে গুঁড়িয়ে দিচ্ছে সেজন্য তার কোন ভাবনা নাই, বেদনা নাই। হায় মানুষ, কি সর্বনাশ করছ! সম্পদ বৃদ্ধির প্রয়াসে ব্যস্ত থাকছ অথচ, জীবন যে শেষ হয়ে যাচ্ছে। জনেক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে, ধন বলতে কি বুঝায়? তিনি বললেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।