ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

og যুকাশাফাতুল-কুলুব করুণার নজর থেকে বঞ্চিত হও, তাহলে দুনিয়াকে আমি তোমার জন্য বৃষ্টির মত ঢেলে দেব। হযরত মু'আবিয়া (রাঃ) ও ইবনে আমের (রহঃ) প্রমুখ হযরত আয়েশা (রাযিঃ)-র জন্য যে হাদিয়া পাঠাতেন তিনি তা থেকে প্রত্যেক দিন এক হাজার দেরহাম বিলিয়ে দিতেন। অথচ, তীর দোপাট্টা তালিযুক্ত ছিল। একদা রোযাদার আয়েশা (রাযিঃ)-কে তার বাঁদী বললেন, যদি একটিমাত্র দেরহামের গোশত খরিদ করতেন, তা দিয়ে ইফতার করতে পারতেন। তিনি বললেন, তুমি স্মরণ করিয়ে দিলেই তো পারতে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওছীয়ত করে বলেছিলেন, তুমি যদি আমার সাথে মিলতে চাও তাহলে অবশ্যই গরীবের জীবন-যাপন করবে, ধনীদের সংস্পর্শ থেকে দূরে থাকবে এবং দোপাট্টায় তালি লাগানোর আগে তা খুলে রাখবে না। এক ব্যক্তি হযরত ইব্রাহীম ইবনে আদহাম (রহঃ)-এর জন্য দশ হাজার রৌপ্য মুদ্রা পেশ করলে তিনি তা প্রত্যাখান করেন। লোকটি জোর অনুরোধ জানাতে থাকলে তিনি বললেন, তুমি কি চাও যে, দশ হাজার রৌপ্য মুদ্রার বিনিময়ে আমি গরীবদের রেজিষ্টার থেকে আমার নাম মুছে ফেলি? আমি কক্ষনো তা করব না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ A Ss LUNA LAE ONG PIN di G0 3 Sb ‘বড়ই খোশ-নসীব সেই ব্যক্তি যে ইসলামের হেদায়াতপ্রাপ্ত হলো এবং প্রয়োজন-পরিমাণ উপজীবিকাপ্রাপ্ত হয়ে তাতেই সস্তষ্ট থাকলো পুরস্কার লাভ করবে, অন্যথায় নয়।’' এই হাদীসের দ্বারা সন্দেহ জাগতে পারে ধনের প্রতি লালায়িত গরীব দারিদ্রের সওয়াব থেকে বঞ্চিত হবে। কিন্ত, ব্যাপকার্থবোধক হাদীসসমূহের প্রতি গভীরভাবে নজর করলে বুঝা যায় যে, এ ধরণের গরীবগণও দারিদ্রের জন্য সওয়াবের অধিকারী হবে। পরে এ সম্পর্কে বিশদ ব্যাখ্যা করা হবে। অতএব, উল্লেখিত হাদীসে আল্লাহ্র www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।