যুকাশাফাতুল_কুলব ৩c জনৈক ব্যক্তি বলেন, একবার একজন ফকীর হযরত সুফ্ইয়ান সওরী (রহঃ)-র মজলিসে আগমন করেছিল। তিনি বললেন, তুমি সবার আগে এসে বস। ধনী হলে তোমাকে এত নিকটবর্তী করতাম না। তার ধনী বন্ধু ও শাগরেদগণ আকাৎখা করে বলতেন যে, হায়, আমরা যদি গরীব হতাম। এর, কারণ, হযরত সওরী (রহঃ) গরীবদেরকে অত্যধিক ভালবাসতেন, সম্মান করতেন, কাছে ডাকতেন। আর ধনীদের থেকে এড়িয়ে চলতেন। হযরত মুয়াম্মাল (রহঃ) বলেন, ধনীদেরকে হযরত সওরী (রহঃ)- এর মজলিসে যতটা ছোট ও নীচু থাকতে দেখেছি, এমনটা দ্বিতীয় কোথাও দেখি নাই। অনুরূপ, গরীবদেরকে তার মজলিসে যে রকম মর্যাদা ও সম্মান পেতে দেখেছি, তেমনটি দ্বিতীয় কোথাও নযরে পড়েনি। জনৈক বুযুর্গ বলেছেন, মানুষ কত যে নির্বোধ! কারণ, সে দারিদ্র্যকে যতটুকু ভয় করে, জাহান্নামকে যদি এতটুকুও ভয় করতো তাহলে, দারিদ্র্য ও জাহান্নাম উভয় থেকেই সে নাজাত পেয়ে যেত। তদ্রূপ, যতটা সে ধনী হওয়ার আকাংখা করে, বেহেশৃতের জন্য ততটুকুও যদি আকাংখা পোষণ করতো তাহলে উভয়টাই সে পেয়ে যেত। অনুরূপ, যতটা সে প্রকাশ্যে মাখলুককে ভয় করে, আল্লাহ্কে অপ্রকাশ্যে অতটুকু ভয়ও যদি করতো তাহলে সে ইহ-পরকালের তামাম সৌভাগ্যের অধিকারী হয়ে যেত। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন; যে ব্যক্তি কাউকে ধনের জন্য সম্মান এবং দারিদ্র্যের জন্য অবজ্ঞা প্রদর্শন করে, সে অভিশপ্ত। হযরত লোকমান (আঃ) তার পুত্রকে উপদেশ দিয়েছেন £ খবরদার, কারো পরনে হেঁড়া-পুরানা কাপড় দেখে তাকে ঘৃণা করবে না। কারণ, তোমার খোদা ও তার খোদা একই খোদা। হযরত মু’আয ইবনে জাবাল (রাযিঃ) বলেন, গরীবদেরকে মহব্বত করা নবী-রসূলগণের আখলাক, তাদের উঠা-বসার অগ্রাধিকার দান করা আওলিয়ায়ে-ছালেহীনের বৈশিষ্ট্য, আর তাদের উঠা-বসা থেকে দূরে থাকা বা ঘৃণা করা মুনাফিকদের আলামত। পূর্ববর্তী কোন আসমানী কিতাবের বরাতে বর্ণিত আছে যে, আল্লাহ্ পাক কোন এক নবীর কাছে ওহী প্রেরণ করলেন $ তুমি এই বিষয়ে ভয় কর যে, আমি যদি তোমার প্রতি ক্ষু্ধ হই এবং সেজন্য তুমি আমার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।