ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

ও মর্যাদার অধিকারী, (তুমি আমার খাস মানুষ)। তাই, অসুস্থ ফাতেমা বিনৃতে রাসূলুল্লাহর পরিচর্যায় যেতে ইচ্ছা কর কি? আমি বললাম, জ্বী-হা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা-বাপ আপনার উপর কোরবান হোন। অতঃপর আমি তার সঙ্গে রওয়ানা হয়ে গেলাম। হযরত ফাতেমার দুয়ারে দাড়িয়ে তিনি দরজা খটখটালেন। আস্সালামু আলাইকুম বলে প্রশ্ন করলেন ৪ ভিতরে আসতে পারি? হযরত ফাতেমা রাযিয়াল্লাহু আন্‌হা বললেন, জ্বীহা, আসুন। হুযূর বললেন, আমি এবং আমার সাথী উভয়েই? তিনি বললেন, আপনার সাথে কে? হুযুর বললেন $ ইমরান। হযরত ফাতেমা বললেন $£ আল্লাহ্র কসম, যিনি আপনাকে সত্য দ্বীন দিয়ে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমার দেহে শুধু একখানা চাদরই আছে। তিনি হাতের ইশারায় বললেন যে, এভাবে জড়িয়ে নাও। হযরত ফাতেমা বললেন, শরীরটা তো (কোন রকম) ঢেকে নিয়েছি, কিন্তু মাথা ঢাকবার তো কোন উপায় দেখছি না। এতদশ্রবণে হুযূর তার সঙ্গের একখানা বস্ত্র ফাতেমার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এটি মাথায় বেধে নাও। অতঃপর তিনি ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করে থেকেছ? ফাতেমা বললেন, ওয়াল্লাহ্‌, সকালে ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। সেইসাথে খাবারের কোন ব্যবস্থা না থাকায় ক্ষুধার যন্ত্রণা ব্যথাকে যেন দ্বিগুণ করে তুলেছে। অনাহার আমাকে দুর্বল করে ফেলেছে। ফাতেমার এ কথায় হুযুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং বললেন, দুলারী আমার, চিন্তা করো না, অস্থির হয়ো না। ওয়াল্লাহ্‌, আমিও আজ তিন দিন যাবত কিছুই মুখে দেই নাই। অথচ, অবশ্যই আমি আল্লাহ্র নিকট তোমার চাইতে অধিক প্রিয় ও সম্মানিত। আমি যদি আমার পালনকর্তার কাছে চাইতাম তাহলে অবশ্যই তিনি আমাকে খাওয়াতেন। কিন্ত, আমি দুনিয়ার উপর আখেরাতের প্রাধান্য দিয়েছি। অতঃপর তিনি ঈষৎ জোরে ফাতেমার কাধে হাত রাখলেন এবং বললেন, সুসংবাদ নাও, আল্লাহ্র শপথ, তুমি বেহেশৃতী বেগমদের সর্দার। হযরত ফাতেমা বললেন, তাহলে, ফেরআউনের স্ত্রী আছিয়া এবং মরিয়ম বিন্তে ইমরান? হুযুর বললেন, আছিয়া হবেন তার সময়কার বিশ্ব-নারীদের সর্দার এবং মরিয়মও হবেন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।