৩০২ পাক বললেন, নারীদেরকে ক্ষতিগ্রস্ত করেছে সোনা এবং রেশম। আর ধনী লোকেরা তো লম্বা হিসাবের মধ্যে ব্যস্ত ছিল। যাক, আমি আমার সাহাবীদিগকে খুঁজছিলাম। তাদের মধ্যে আবদুর রহমান ইবনে আওফকে দেখলাম না। কিছুক্ষণ পর সে কাদতে কাঁদতে আগমন করলো। জিজ্ঞাসা করলাম, আমার কাছে আসতে তোমার বিলম্বের কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্র কসম, আপনার নিকট পৌছতে আমাকে বহু দুর্ভোগ পোহাতে হয়েছে। ভাবছিলাম যে, আপনাকে দেখার ভাগ্য বুঝি আমার ‘হবে না। হুযুর বললেন, সে-কি ব্যাপার? কেন? উত্তরে তিনি বললেন, কারণ, আমার কাছে আমার ধন-দৌলতের হিসাব নেওয়া হচ্ছিল। প্রিয় বন্ধু, চিন্তা কর, ইনি সেই আবদুর রহমান ইবনে আওফ্ (রাযিঃ) যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একজন মস্তবড় মর্যাদাসম্পন্ন সাহাবী। এবং তিনি ‘আশারা-মুবাশৃশারা*'র একজন, যাদেরকে বিশেষভাবে বেহেশৃতের সুসংবাদ দেওয়া হয়েছে। এবং তিনি সেই ধনীদের অন্তর্ভুক্ত খাদের সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মাল মালদারের জন্য ক্ষতিকর ; কিন্ত যারা মালকে আল্লাহ্র রাস্তায় খরচ করে। এতদসসত্বেও তিনি ধনের দরুন এতটুকু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক গরীবের কাছে গমন করেন। দেখলেন যে, সম্পদ বলতে তার কিছুই নাই। তখন তিনি ইরশাদ করলেন £ এই গরীবের নূর যদি সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে তা তাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলতে লাগলেন, আমি কি তোমাদের বলবো যে, বেহেশতীদের বাদশাহ্ কারা হবে? সাহাবীগণ বললেন, স্বী-হা অবশ্যই, ইয়া রাসূলাল্লাহ্। তিনি বললেন £ এসব দুর্বল, ধুলি-মলিন, অগুছালো- কেশ, ফাটা-পুরানো কাপড় পরিধানকারী, যাদেরকে অন্যরা হেয়, দুর্বল, অধর্তব্য বলে গণ্য করে ; কিন্ত, আল্লাহ্র উপর জোর দাবী জানিয়ে কোন বিষয়ে কসম করে বসলে তিনি তাদের কসম পুরা করে দেন। সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুবই মহব্বত ও ইয্যতের নযরে দেখতেন। একদা তিনি বললেন, ইমরান, আমার কাছে তুমি বিশেষ ইষ্যত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।