ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

rll 2b es te bd হয়েছে। বর্ণনাকারী বলেন, আমি প্রশ্ন করলাম যে, এর কারণ কি? উত্তরে বলা হলো, দুই লাল জিনিস তাদের .পথ রুদ্ধ করে রেখেছে £ সোনা এবং যাফরান। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্র্য মু'মিনের ইহকালীন তোহ্‌ফা। অন্য এক বর্ণনায় আছে, নবীগণের মধ্যে সবার শেষে বেহেশতে প্রবেশ করবেন সুলাইমান আলাইহিস্‌-সালাম। কারণ, তার উপর রাজত্বের দায়িত্ব ন্যস্ত ছিল। আর আমার সাহাবীদের মধ্যে সবার শেষে বেহেশৃতে প্রবেশ করবেন-_আবদুর রহমান ইবনে আওফ (রাযিঃ)। কারণ, তিনি মালদার ছিলেন। এক বর্ণনায় বলেছেন, আমি তাকে দেখলাম হামাগুড়ি দিয়ে বেহেশৃতে যাচ্ছেন। হযরত ঈসা (আঃ) বলেছেন, ধনী ব্যক্তির জান্নাতে প্রবেশ করা বড় কঠিন। আহলে বাইত কর্তৃক বর্ণিত এক রেওয়াতে হুযুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ আল্লাহ্‌ পাক যখন কোন বান্দাকে ভালবাসেন, তিনি তাকে পরীক্ষায় ফেলেন। আর যখন অত্যন্ত বেশী ভালবাসেন তখন তাকে খাসভাবে বাছাই করেন। জিজ্ঞাসা করা হলো যে, খাসভাবে বাছাই করার কি অর্থ? তিনি বললেন, মানে, আল্লাহ্‌ পাক তার আওলাদ-পরিজন, ধন-সম্পদ কিছুই অবশিষ্ট রাখেন না। আর এক বর্ণনায় আছে, যদি দারিদ্যুকে তোমার দিকে অগ্রসরমান দেখ, তাহলে বল, মার্হাবা ! এ-যে আওলিয়ায়ে-ছালেহীনের ভূষণ ও বৈশিষ্ট্য? আর যদি প্রাচুর্য আসতে দেখ, তা'হলে বুঝবে, এ হচ্ছে আমার কোন পাপের নগদ সাজা। হযরত মূসা (আঃ) বলেছিলেন, আপনার প্রিয় বান্দা কারা? আপনার জন্য তাদেরকে আমি ভালবাসবো। আল্লাহ্‌ পাক বললেন $ প্রতিটি গরীব বান্দা। হযরত ঈসা (আঃ) বলতেন, আমি মিসৃকীনিকে ভালবাসি এবং জাগতিক সুখের প্রাচুর্যকে ঘৃণা করি। কেউ তাকে ‘হে মিসৃকীন’ বলে সম্বোধন করলে তাতে যে-কোন সম্বোধন অপেক্ষা তিনি অধিক খুশী হতেন। আরবের কাফের সর্দারগণ ও ধিক শ্রেণী নবীয়ে-আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রস্তাবে রেখেছিল যে, আপনি একদিন আমাদের জন্য নির্ধারণ করুন, সেদিন ওসব গরীবেরা আসবে না। আর এক দিন গরীবদের জন্য নির্ধারিত করুন, সেদিন আমরা আসবো না। এসব গরীব www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।