অধ্যায় 3 ৩৪ ও গরীবির ফযীলত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৫ EE Cn EU EE HEI OR ESE EEE ‘গরীবেরা হলো এই উম্মতের সবচেয়ে উত্তম মানুষ। এবং বেহেশৃতে প্রবেশে দুর্বলেরা হবে সবচেয়ে দ্রুতগামী।’ তিনি আরও বলেন, আমার দু'টি পেশা আছে, যে তাকে ভালবাসলো, সে আমাকে ভালবাসলো, আর যে তাকে ঘৃণা করলো, সে আমাকে ঘৃণা করলো। তা হলো £$ দারিদ্র্য এবং জিহাদ। বর্ণিত আছে, একবার হযরত জিব্্রাঈল (আঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট অবতরণ করে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ্ আপনাকে সালাম জানাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করছেন যে, আপনি কি চান যে, এ পাহাড়সমূহকে আমি সোনা বানিয়ে দিই, আপনি যখন যেখানে যাবেন, এ পাহাড়সমূহও আপনার সাথে সাথে যাবে? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রশ্ন শুনে কিছুক্ষণ মাথা নীচু করে থাকলেন। অতঃপর বললেন, ‘হে জিব্রাঈল, দুনিয়া ঠিকানাহীনের ঠিকানা, সম্পদহীনের সম্পদ। বিবেকশুন্যরাই দুনিয়ার জন্য জমা করতে থাকে।’' অতঃপর জিবরাঈল বললেন, ‘হে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), আল্লাহ্ আপনাকে ঈমানের দৃঢ় কথার উপর সুপ্রতিষ্ঠিত রাখুন ৷' বর্ণিত আছে, হযরত ঈসা (আঃ) কোন এক সফরে পথের মধ্যে এক ঘুমন্ত ব্যক্তিকে দেখতে পেলেন, সে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি তাকে জাগালেন। বললেন যে, হে ঘুমন্ত, উঠ, আল্লাহ্র যিকির কর। সে বললো, এতে আপনার কি উদ্দেশ্য? আমি তো দুনিয়াকে বর্জন করে এসেছি। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।