মুকাশাফাতুল-কুলুব ২৯৫ তাহলে এ দরজা বাদ দিয়ে আর এক দরজা খোজ কর, সেই দরজা তুমি খোলা দেখতে পাবে। দুই, কারণ, পেটের থলেটা কোন রকম ভরতে পারলেই তো হলো। অতটুকু তুমি পেয়ে যাবে। আর অবাঞ্ছিত পরিণাম হতে বাচার জন্য অবাঞ্ছিত কার্যকলাপ হতে. বেঁচে থাকাই তোমার রক্ষাকবচ। তিন, তুমি নিজেই তোমার ইয্যত বরবাদ করো না। এবং গুনাহের পিঠে সওয়ার হয়ো না, তাহলে আযাবও তোমার পিঠে সওয়ার হবে না। হযরত আবদুল্লাহ্ বিন সালাম (রাযিঃ) হযরত কা'ব (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলেন যে, মেহনত করে ইলম অর্জন ও হৃদয়স্থ করার পর আলেমদের অস্তর হতে ইল্মকে উঠিয়ে নিয়ে যায় কোন বস্তু? তিনি বললেন, লোভ-লালসা এবং দুনিয়াবী স্বার্থ সুবিধার পেছনে ছুটা। এক ব্যক্তি হযরত ফুযাইল (রাযিঃ)-কে বললেন, হযরত কা'ব (রাযিঃ)-র কথাটা আমাকে বুঝিয়ে দিন। এর অর্থ হলো, মানুষ তার কোন উদ্দেশ্য সাধনের জন্য এতটা ডুবে যায়, যদ্দরুন তার দ্বীনই বরবাদ হয়ে যায়। সে চায় যে, তার কোন চাওয়াই যেন না-পাওয়া না থাকে। তাই, তার এক-একটা উদ্দেশ্যের জন্য এক- এক পথ অবলম্বন করে, শতজনের কাছে ধন্না দেয়। যার দ্বারা উদ্দেশ্য পুরা হয়ে গেল সে তার নাকে রশি লাগিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে থাকে। তখন, এমনও যদি হয় যে, তোমার হাজতসমূহ তার কাছ থেকে আর পুরা হচ্ছে না, তবুও তোমাকে নতজানু হয়েই থাকতে হয়। যার সাথে তোমার দুনিয়ার কারণে ভালবাসা থাকবে, তাকে দেখলে সালাম করবে, সে অসুস্থ হলে তার পরিচর্যায় যাবে। কিন্ত, তোমার এ সালাম বা পরিচর্যা তুমি আল্লাহ্র জন্য করবে না। তাই, তার সাথে যদি জাগতিক স্বার্থের সম্পর্ক না পয়দা হতো, তবে তা-ই ছিল তোমার জন্য মঙ্গলকর। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।