ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২০৯৪ মক ফাতুল--কুলুব বল। ময়না বললো, যা তোমার হাতছাড়া হয়ে গেছে, সেজন্য কখনো আফসোস করবে না। অতঃপর বৃক্ষের ডালে গিয়ে বসার পর বললো, এবার দ্বিতীয়টি শোনাও। পাখী বললো, যা হতে পারে না তা হতে পারবে বিশ্বাস করবে না। অতঃপর উড়ে গিয়ে পাহাড়ের উপর বসে বলতে লাগল, ওরে হতভাগ্য, যদি আমাকে যবেহ করতে তাহলে আমার পেটের ভিতর দু'টি মোতি পেয়ে যেতে, যার প্রতিটি মোতি কুড়ি মিছকাল ওজনের। শিকারী একথা শুনে ঠোট কামড়াতে ও আফসোস করতে লাগল। এবং বললো, আচ্ছা, তৃতীয় উপদেশটিও বলে ফেল। ময়না বললো, প্রথম দু’টি যখন ভূলে গিয়েছ, তবে তৃতীয়টি বলে আর কি ফায়দা। আমি কি বলিনি যে, যা হাতের বাইরে চলে গেছে তার জন্য আক্ষেপ করবে না। এবং যা হতে পারে না তা হওয়ার বিশ্বাস করবে না। আমার গোশত, রক্ত, পালক সব মিলিয়েও তো কুড়ি মিছকাল হবে না। তাহলে, আমার পেটে চল্লিশ মিছকাল ওজনের দুই-দুইটি মুক্তার কথা তুমি কিরূপে বিশ্বাস করতে পারলে? এই বলে ময়না উড়ে চলে গেল। এ হচ্ছে মানুষের সীমাহীন লালসার একটা উদাহরণ। লালসা মানুষকে অন্ধ-নির্বোধ করে দেয়, ফলে, সত্যকে বুঝার ক্ষমতা থাকে না। যদ্দরুন, অসম্ভবকেও সে সম্ভব বলে ধারণা করে। হযরত ইবনে ছিমাক (রহঃ) বলেন, আশা হচ্ছে তোমার অন্তরে (লক্ষ্য বস্তুকে বেধে রাখার) একটা রশি এবং তোমার পায়ের বেড়ী। তাই আশাকে হয়ে যাবে। আবু মুহাম্মদ ইয়াযধীদী (রহঃ) বলেন, একদা আমি বাদশাহ্‌ অক্ষরের একটা লেখা পড়ছেন। আমাকে দেখে তিনি মৃদু হাসলেন। আমি বললাম, হে আমীরুল-মুমিনীন, আল্লাহ্‌ আপনার ভাল করুন, এটি কি কোন কাজের জিনিস? তিনি বললেন, হা, বনি-উমাইয়াদের এক রত্বাগার হতে দুই ছন্দবিশিষ্ট এ লেখাটি আমি সংগ্রহ করেছি। ছন্দ দুটি আমার কাছে ভাল লেগেছে। এর শেষে তৃতীয় একটি ছন্দ আমি যোগ করেছি। অতঃপর তিনি তা পড়ে শোনালেন $$ এক, তোমার প্রয়োজনের সময় এক দরজা যদি বন্ধ দেখতে পাও, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।