যুকাশাফাতুল_কুল্ব ২৯৩ হযরত উমর (রাযিঃ) বলেছিলেন £৪ আমি কি তোমাদের বলবো যে, আল্লাহ্ পাকের মালের কতটুকু আমি হালাল মনে করি? তা হলো, আমার শীত ও গরমের দুই জোড়া কাপড় এবং যতটুকু আমার হজ্জ ও উমরাহ্ পালনকালে আমার কোমর সোজা রাখবে। এরপর, আমার খোরাক ঠিক ততটুকুই যা কুরাইশের একজন সাধারণ মানুষের খোরাক। আমি তাদের চাইতে উঁচু না এবং নীচুও না। আল্লাহ্র কসম, আমি বুঝতে পারি না ‘যে, এইটুকুও আমার জন্য হালাল হবে কি-না? অর্থাৎ তিনি সংশয় বোধ করছিলেন যে, ‘প্রয়োজন-পরিমাণ’ বলতে যা বুঝায় এবং যতটুকুর উপর সম্তষ্ট থাকা ওয়াজিব__উল্লেখিত পরিমাণটা তদপেক্ষা বেশী হয়ে গেলো কিনা। এক বেদুঈন তার ভাইকে লালসার প্রশ্নে ধমকাতে গিয়ে বলেছিল £$ আমার ভাই, তুমি তো খোজা-খুঁজির মধ্যে ডুবে আছ, কিন্ত, তোমাকেও যে খোজা হচ্ছে? তোমাকে খুঁজছেন এমন একজন, যার নাগালের বাইরে যাবার কোন পথ তুমি পাবে না। আর তুমি খুঁজছ এমন এক জিনিস (রিযিক) যা তোমাকে 'প্রয়োজন-পরিমাণ’ দেওয়া হয়েছে। মনে হয়, সব গোপন তোমার কাছে প্রকাশ হয়ে গেছে? তুমি যেন এখন আর আগের জায়গায় নাই? আমার ভাই, মনে হয়, কোন লোভতুরকে তুমি বঞ্চিত হতে এবং কোন দুনিয়াত্যাগী মুসলমানকে রিযিক পেতে দেখ নাই। কোন বুযুর্গ এ প্রসঙ্গে বলেছেন £ তোমাকে দেখছি, যতই তোমার প্রাচুর্য বাড়ছে, ততই তোমার লালসাও বেড়ে চলেছে। তবে কি তোমার লালসার কোন শেষ প্রান্ত আছে(?) যেখানে পৌছলে তুমি বলবে, ‘ব্যস ব্যস, যথেষ্ট, এবার আমি সসন্তৃষ্ট ৷ ইমাম শা’'বী রহঃ) বলেন, কথিত আছে যে, এক লোক একটা ময়না পাখী শিকার করেছিল। পাখীটি বললো, তুমি আমাকে দিয়ে কি করতে চাও? সে বললো, আমি তোমাকে জবেহ্ করে খাবো। পাখী বললো, আমাকে দিয়ে না তোমার গোশতের সখ মিটবে, না তোমার ক্ষুধা নিবারণ হবে। বরং আমি তোমাকে তিনটি কথা শিক্ষা দিবো, আমাকে ভক্ষণের চেয়ে যা তোমার জন্য অধিক উপকারী হবে। প্রথমটি বলবো তোমার হাতে থাকা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।