ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২৯২ মুকাশাফাতুল-কুল্ব করলাম, আর বৃহদাংশের হিসাব অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম, এতে তোমার প্রতি মস্তবড় অনুগ্রহই তো করলাম। ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, তোমাদের কারো যদি কোন প্রয়োজন দেখা দেয় তবে সহজভাবেই যেন তা অন্বেষণ করে। লোকের কাছে গিয়ে ‘জনাব, জনাব, আপনি, আপনিই’ করে করে নিজের হাড্ডি মাংস যেন পানি না করে দেয়। কারণ, তার কিসমতে বরাদ্দকৃত রিযিক তার কাছে পৌঁছবেই। উমাইয়া বংশীয় জনৈক বাদশাহ হযরত আবূ হাযেম (রহঃ)-কে কসম দিয়ে লিখলেন যে, তিনি যেন তার যা যা প্রয়োজন তা অতি অবশ্যই বাদশাহকে অবহিত করেন। উত্তরে তিনি লিখলেন £ আমার সকল প্রয়োজনের কথা আমি আমার মাওলার কাছে ব্যক্ত করেছি। সে-মতে, তিনি যা-কিছু আমাকে দান করেছেন, আমি তা সস্তষ্টচিত্তে গ্রহণ করেছি। আর যা যা দেননি, তার না-দেওয়ার উপরই আমি খুশী রয়েছি। জনৈক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো £$ জ্ঞানীর জন্য কোন বস্তুটা সবচেয়ে আনন্দদায়ক? আর দুশ্চিন্তা দূর করার জন্য কোন জিনিসটা সর্বাধিক সাহায্যকারী? তিনি বললেন, সবচেয়ে আনন্দদায়ক বস্তু সেই নেক আমল যা সে আখেরাতের জন্য অগ্রিম পাঠিয়ে দিয়েছে। আর দুশ্চিত্তা দূর করার সর্বাধিক সাহায্যকারী হলো, তকদীর বা আল্লাহ্র সিদ্ধান্তের প্রতি আস্তরিক সস্তৃষ্টি। আর একজন জ্ঞানী বলেছেন, আমি দেখেছি, সর্বাধিক চিন্তা-পেরেশানীগ্রস্ত থাকে হিংসুক ; সর্বাধিক সুখী জীবনের অধিকারী ‘যা আছে তার উপর: তুষ্টপ্রাণ মানুষ, সর্বাধিক কষ্ট সহ্য করতে হয় লালসাপূর্ণ ব্যক্তিকে। আরও দেখেছি, যারা দুনিয়াকে বর্জন করে, তারা সহজ জীবন অর্জন করে, যে আলেম শরীয়তের সীমা লংঘন করে, তাকে সর্বাধিক লাঞ্ছিত ও লজ্জিত হতে হয়। কোন বুযুর্গ এ সম্পর্কে বলেছেন £ সেই যুবকের হৃদয় আনন্দে পরিপূর্ণ, যার দৃঢ় বিশ্বাস আছে যে যিনি রিযিক বন্টনকারী, তিনি তার হিসূসা তাকে অবশ্যই দিবেন। এ বিশ্বাসের ফলে তার ইয্যত নিরাপদ ও নির্দাগ থাকে, তার মুখখানাও তাজা ও অমলিন থাকে। যার জীবনের আঙ্গিনা ‘অল্পে-তুষ্টির’ গুণে অলংকৃত হয়, জীবনে কোনদিন তাকে হোঁচট খেতে বা পেরেশান হতে হয় না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।